ঢাকাWednesday , 22 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

এবার আদালতে গ্রেফতার রফিকুল, সঙ্গে সাড়ে ৪ লাখ টাকার জাল নোট


July 22, 2026 7:50 pm
Link Copied!


বগুড়ায় জাল নোটের মামলায় আদালতে হাজিরা দিতে এসে এবার চার লাখ ৫৩ হাজার টাকার জাল নোটসহ রফিকুল ইসলাম (৪৭) নামে সেই জাল নোট ব্যবসায়ী ধরা পড়েছেন।

বুধবার (২২ জুলাই) দুপুরে বগুড়া জজকোর্ট চত্বরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকাল ৪টার দিকে বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার রফিকুল ইসলাম নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের ছলিম উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল জজকোর্ট চত্বরে বিশেষ অভিযান চালায়। এ সময় রফিকুল ইসলামকে গ্রেফতার করে তাদের হেফাজতে নিয়ে তল্লাশি চালিয়ে এক হাজার টাকা মূল্যমানের ৪৫৩টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাল নোটের মোট মূল্য চার লাখ ৫৩ হাজার টাকা।

ডিবির ওসি ইকবাল বাহার বলেন, ‘গ্রেফতার রফিকুল ইসলামের বিরুদ্ধে এর আগেও জাল টাকা ও চেক জালিয়াতিসহ মোট ছয়টি মামলা আদালতে বিচারাধীন আছে। দুপুরে জাল নোটের মামলায় আদালতে হাজিরা দিতে আসেন তিনি। আজ তার কাছে এক হাজার টাকা মূল্যের ৪৫৩টি জাল নোট পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। জাল নোটের উৎস সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হবে।’

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html