ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আহত জুনিয়ার এনটিআর, কবে ফিরবেন শুটিংয়ে


July 29, 2026 9:55 am
Link Copied!


কাঁধে চোট পেলেন বলিউড অভিনেতা জুনিয়ার এনটিআর। চিকিৎসকের পরামর্শ মতো বিশ্রামে থাকতে হবে তাকে। ইতিমধ্যেই অভিনেতার টিম থেকে একটি বিবৃতি প্রকাশ করে অনুরাগীদের উদ্বেগ না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

তবে অভিনেতাকে টানা ৬ থেকে ৮ সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যায় আচমকা চোট পান অভিনেতা। এর পরেই অভিনেতার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই মুহূর্তে অভিনেতার শারীরিক অবস্থার উপর কড়া নজর রাখছেন চিকিৎসকরা। আগামী দিনে তিনি কেমন আছেন, সেটার আপডেটও প্রকাশ করা হবে। আপাতত অনুরাগীদের উদ্বিগ্ন না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রশান্ত নীল পরিচালিত ‘ড্রাগন’ ছবির শুটিং নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন জুনিয়ার এনটিআর। কিন্তু এর মাঝেই আচমকা কাঁধে চোট লাগে তার। ‘ড্রাগন ছবিটি বহুদিন ধরে বড় পর্দায় মুক্তির অপেক্ষায় ছিল। অবশেষে চলতি বছরের মে মাসে এনটিআরের জন্মদিনে ছবির প্রথম ঝলক প্রকাশে আসে। এটি ২০২৭ সালের ১১ জুন বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২০২৫ সালের ৯ অ গস্ট ছবির শ্যুটিং শুরু হয় হায়দরাবাদে। এই ছবিতে জুনিয়র এনটিআর ছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, বিজু মেনন, আশুতোষ রানা, গুরু সোমসুন্দর, অংশুমান পুষ্করসহ আরও অনেকে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html