ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘আমার ভাই নাকি পুড়ে কঙ্কাল, লাশটা যেন পাই’


July 29, 2026 1:05 pm
Link Copied!


দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ছয় বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে একজন মুন্সীগঞ্জের রাজীক বেপারী (৫২) বলে নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি সদর উপজেলার মিরকাদিম দক্ষিণ কালীন্দিপাড়া এলাকায় মৃত আব্দুল সালাম বেপারির ছেলে। পাঁচ ভাই তিন বোনের মধ্যে তিনি চতুর্থ। তার ছোট তিন কন্যা সন্তান রয়েছে। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। রাজিকের মৃত্যুর খবরের পর বাড়িসহ এলাকায় বিষাদের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্র জানিয়েছে, মাত্র আড়াই মাস আগে তিনি দক্ষিণ আফ্রিকা পৌঁছান। সেখানে একটি দোকানে কর্মরত ছিলেন।

রাজিকের ভাই রফিকুল বলেন, আমার ভাই নাকি পুড়ে কঙ্কাল হয়ে গেছে। সরকারের কাছে দাবি জানায়, যেন লাশটা অন্তত পাই।

কান্না জড়িত কণ্ঠে রাজিকের বোন ফাতেমা বলেন, রাজিকের তিন মেয়ে, স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। পরিবারের সদস্যদের ভরণ-পোষণ আর স্বাবলম্বী করার জন্যই দূর প্রবাসে গেলো সে। মঙ্গলবার সকালে দোকানে আগুনের খবর পাই। পরে শুনি আমার ভাই আর নাই।

রাজীকের স্ত্রী পুষ্প বেগম বলেন, আমার সঙ্গে রাত দেড়টা পর্যন্ত মোবাইল ফোনে রাজিকের কথা হয়েছে, তারপর আমি ঘুমিয়ে পরি। সকালে খবর পাই সে মারা গেছে। আমার ওপর আসমান ভেঙে পড়ে। এখন আমি এই তিন সন্তান নিয়ে কী করবো। সামনে আরেক শিশুর আগমন। মাত্র আড়াই মাস আগে পরিবার সন্তানদের জন্য পাড়ি জমিয়েছেন বিদেশে। সরকারের কাছে দাবি আমাদের ছোট ছোট শিশুদের যেন দেখে আর তার দেহের যতটুকু আছে সেটি যেন দেশে ফিরিয়ে আনে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html