ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপকে আম উপহার দিলো বাংলাদেশ 


July 29, 2026 4:35 pm
Link Copied!


বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব, শুভেচ্ছা ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের প্রতীক হিসেবে বাংলাদেশ সরকার মালদ্বীপ প্রজাতন্ত্র সরকারের কাছে প্রিমিয়াম মানের মৌসুমি বাংলাদেশি আম উপহার দিয়েছে। মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সরকারি সফরকে স্মরণীয় করে তুলতে এই শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।  

বুধবার (২৯ জুলাই) মা‌লের বাংলাদেশ হাইক‌মিশন থেকে এসব তথ্য জা‌নানো হয়। 

বাংলাদেশ সরকারের পক্ষে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার হস্তান্তর করেন। এই আন্তরিক উদ্যোগ দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের আরেকটি উজ্জ্বল প্রতিফলন বলে মনে করে দূতাবাস। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html