ঢাকাSaturday , 1 August 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভারতের হকি দলের জার্সির গেরুয়া রং নিয়ে বিতর্ক


August 1, 2026 10:35 am
Link Copied!


ভারতের পুরুষ ও নারী হকি দলের জার্সির রং পরিবর্তন নিয়ে দেশটিতে বিতর্ক শুরু হয়েছে। আসন্ন হকি বিশ্বকাপে ঐতিহ্যগত নীল জার্সির পরিবর্তে গেরুয়া রঙের জার্সি পরে খেলবে দুই দল। তবে এই সিদ্ধান্ত সম্পর্কে আগে থেকে জানতেন না বলে জানিয়েছেন হকি ইন্ডিয়ার সভাপতি ও ভারতের সাবেক অধিনায়ক দিলীপ তিরকে। একই দাবি করেছেন কয়েকজন বর্তমান খেলোয়াড় এবং সংস্থাটির কয়েকজন কর্মকর্তাও। 

ভারতীয় ক্রীড়াঙ্গনে জাতীয় দলের পরিচিতি দীর্ঘদিন ধরেই ‘মেন ইন ব্লু’ নামে। ক্রিকেট থেকে শুরু করে অধিকাংশ খেলায় ভারতের মূল জার্সির রং নীল। যদিও ফুটবলসহ কয়েকটি খেলায় অ্যাওয়ে জার্সিতে গেরুয়া রং আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে। হকি দলের অ্যাওয়ে জার্সিতেও গেরুয়া ছিল, তবে মূল জার্সির রং এতদিন নীলই ছিল।

ভারতের গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পুরুষ ও নারী দলের পাঁচজন খেলোয়াড়। নাম প্রকাশে অনিচ্ছুক এসব খেলোয়াড় জানিয়েছেন, জার্সির রং পরিবর্তনের বিষয়ে তাদের আগে থেকে কিছু জানানো হয়নি, এমনকি মতামতও চাওয়া হয়নি। পুরুষ দলের এক খেলোয়াড় বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়নি, কোনো পরামর্শও চাওয়া হয়নি।’ তারা সবাই ব্যক্তিগত মতামত দিয়েছেন, দলের পক্ষে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি।

শুধু খেলোয়াড়ই নন, হকি ইন্ডিয়ার নির্বাহী কমিটির কয়েকজন সদস্যও এ সিদ্ধান্ত সম্পর্কে অবগত ছিলেন না। তাদের একজন বলেন, ‘জার্সির রং বদলের বিষয়টি জানতাম না। আমি যে বৈঠকগুলোতে ছিলাম, তার কোনোটিতেই এ নিয়ে আলোচনা হয়নি।’

এতে প্রশ্ন উঠেছে, খেলোয়াড়, কর্মকর্তা এমনকি সংস্থার সভাপতিও যদি বিষয়টি না জেনে থাকেন, তাহলে জার্সির রং পরিবর্তনের সিদ্ধান্ত কবে, কোথায় এবং কারা নিলেন? এ প্রশ্নের স্পষ্ট জবাব দিতে পারেনি হকি ইন্ডিয়া।

তবে এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, সিনিয়র খেলোয়াড় ও কোচদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেই জার্সির রং পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের দাবি, সিদ্ধান্তটি রাজনৈতিক নয়, বরং পুরোপুরি প্রযুক্তিগত কারণে নেওয়া হয়েছে।

হকি ইন্ডিয়ার ব্যাখ্যা অনুযায়ী, বর্তমানে অধিকাংশ আন্তর্জাতিক ম্যাচ নীল রঙের অ্যাস্ট্রোটার্ফে অনুষ্ঠিত হয়। ফলে নীল জার্সি পরে খেললে অনেক সময় সতীর্থদের দ্রুত শনাক্ত করতে খেলোয়াড়দের অসুবিধা হয়। সেই কারণেই মূল জার্সির রং পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছেন, আলোচনার পর প্রাথমিকভাবে দুটি রং বিবেচনায় ছিল—হলুদ ও গেরুয়া। শেষ পর্যন্ত জাতীয় পতাকার একটি রং হওয়ায় গেরুয়াকেই বেছে নেওয়া হয়েছে।

হকি ইন্ডিয়ার দাবি, জার্সির রং পরিবর্তন এবারই প্রথম নয়। এর আগেও ২০১৪ সালের হকি বিশ্বকাপে ভারতের জার্সির রং ছিল হলুদ। আর ২০১৮ সালের বিশ্বকাপে আকাশি রঙের পাশাপাশি আরও কয়েকটি রং ব্যবহার করা হয়েছিল জার্সিতে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html