ঢাকাSaturday , 1 August 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ক্রিকেট দলে জায়গা না পেয়ে প্রাণ দিলো কিশোরী, যা লিখলো চিরকুটে


August 1, 2026 2:45 pm
Link Copied!


ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল। দিনের পর দিন কঠোর পরিশ্রম করেছিলেন, অপেক্ষায় ছিলেন কাঙ্ক্ষিত সুযোগের। কিন্তু দলে জায়গা না পাওয়ার হতাশা শেষ পর্যন্ত কেড়ে নিলো এক কিশোরীর জীবন। 

ভারতের নাগপুরে বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ভিসিএ) দলে সুযোগ না পাওয়ার হতাশায় ১৭ বছর বয়সী এক নারী ক্রিকেটার আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। 

তার নাম অদিতি মোরেশ্বর চৌখান্ডে। তিনি মহারাষ্ট্রের আকোলা জেলার বাসিন্দা। গত দুই বছর ধরে মায়ের সঙ্গে নাগপুরে বসবাস করছিলেন এবং সারভে ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছিলেন। লক্ষ্য ছিল পেশাদার ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার গড়া। তার ভাইও একজন ক্রিকেটার।

পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নাগপুরের লক্ষ্মীনগর এলাকার জৈন মন্দিরসংলগ্ন একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা ঘরের ভেতরে অদিতিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভিসিএর সাম্প্রতিক দল নির্বাচনে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই তিনি এই চরম সিদ্ধান্ত নেন।

নোটে তিনি লিখেছিলেন, ‘আমার সিলেকশন হয়নি।’

নাগপুরের বাজাজনগর থানার পুলিশ পরিদর্শক চেতন চৌহান জানান, অদিতি ও তার ভাই দুজনই ক্রিকেট খেলতেন। সম্প্রতি তার ভাই ভিসিএ দলে নির্বাচিত হয়েছেন।

তিনি আরও বলেন, অদিতি গত দুই বছর ধরে ভিসিএ দলে সুযোগ পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছিলেন। কিন্তু নির্বাচিত না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

ভাইকে উদ্দেশ্য করে লেখা চিরকুটে অদিতি লিখেছেন, ‘আমি নির্বাচিত হতে পারিনি, কিন্তু তুমি হয়েছো। ভালো খেলো। আমি সারা জীবন তোমার সঙ্গে থাকবো।’

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করা হলেও, সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html