ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সিগারেট তৈরির কোম্পানির গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিউট


August 5, 2026 1:10 pm
Link Copied!


ঢাকার আশুলিয়ার নলাম এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ঘটনাস্থলে অতিরিক্ত ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর গুদামে আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা গুদামের পেছনের দিক থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে জিরাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

তবে আগুন দ্রুত গুদামজুড়ে ছড়িয়ে পড়ায় জিরাবো ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠানো হয়। এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে দুটি এবং ধামরাই ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুন নেভানোর কাজে শিল্প পুলিশের চারটি দলও সহায়তা করছে। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঝুঁকির আশঙ্কায় আশপাশের বাড়ির বাসিন্দারা তাদের মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। ঘটনাস্থলে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কনক চৌধুরী বলেন, এখনই আগুনের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলা সম্ভব নয়। আমাদের মোট সাতটি ইউনিট কাজ করছে। প্রয়োজনে আরও ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html