ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জকসু নেতা নূর মোহাম্মদের ওপর ফের হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে  


August 6, 2026 1:30 am
Link Copied!


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মো. নূর মোহাম্মদের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। সহপাঠীদের সঙ্গে থাকা অবস্থায় ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা করে বলে অভিযোগ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সোহরাওয়ার্দী সরকারি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন নূর মোহাম্মদের সহপাঠীরা।

সহপাঠীদের অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা নূর মোহাম্মদকে কাঠের লাঠি দিয়ে মারধর করেন। এতে তিনি আহত হন।

পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html