ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ৬ দিনে ১৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত


August 7, 2026 12:15 pm
Link Copied!


চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্তের হার কমার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ফলে চলতি আগস্ট মাসের প্রথম ছয় দিনেই আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭৮ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৭৪ জন রোগী ভর্তি আছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে। এছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ১৭ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৭ জন, চট্টগ্রাম সিএমএইচ-এ ৬ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৬ জন এবং অন্যান্য বেসরকারি হাসপাতালে ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে ১ হাজার ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে আক্রান্ত হয়েছে ৬৮ জন, ফেব্রুয়ারিতে ২২ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৯ জন, মে মাসে ৩৭ জন, জুনে ১২২ জন, জুলাইয়ে ৫৩৬ জন আক্রান্ত হয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত তিন জন মারা গেছেন। এর মধ্যে ফেব্রুয়ারিতে ১ জন এবং জুলাইয়ে ২ জন মারা যান।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, চলতি বছর আক্রান্তদের মধ্যে ৪০৮ জন নগরের বাসিন্দা এবং ৪৩০ জন জেলার এবং ১৭৪ জন অন্যান্য জেলার বাসিন্দা বলে জানা গেছে। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫৭৭ জন, নারী ২৬২ জন এবং শিশু ১৭৩ জন।

জেলায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি সীতাকুণ্ডে। এ উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৮ জন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html