ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে দুই বাসের সংঘর্ষ: নিহত বেড়ে ৯


August 7, 2026 3:05 pm
Link Copied!


সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়কে আহত আরেকজনের মৃত্যু হয়েছে। সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহত বেড়ে দাঁড়ালো ৯ জনে। দুর্ঘটনায় কিশোরগঞ্জের বাউল শিল্পী পেহেলি ভৈরবী মারা গেছেন।

ওসমানী মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, হাসপাতালে তিন বছর বয়সী শিশু ফাইজা ও তিতন নামে (২২) আরেকজনের মৃত্যু হয়েছে। এছাড়া ঘটনাস্থলে মারা গেছে সাত জন।

ঘটনাস্থলে মারা যাওয়াদর মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন– কিশোরগঞ্জের ঢুলিয়ারপারের লক্ষীপুর গ্রামের হাজী শফিক উদ্দিনের ছেলে হাজী মঈনুল ইসলাম (৫৫) ও সিলেট নগরীর সোবহানিঘাটের বাসিন্দা প্রীতম দাশ (২২)।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের এসপি রেজাউল করিম জানান, বেপরোয়া গতি ও ওভারটেকিং প্রবণতার কারণেই ওসমানীনগরে সড়কে প্রাণ ঝরলো তিন বছরের শিশুসহ ৯ জনের।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, দুর্ঘটনায় নিহতদের সাত জন ঘটনাস্থলে এবং একজন ওসমানী হাসপাতালে মারা গেছে।

ওসমানী নগরের সাংবাদিক কয়েস আহমদ জানান, দুর্ঘটনায় কিশোরগঞ্জের শিল্পী পেহেলি ভৈরবী মারা গেছেন বলে পুলিশ তাদের জানিয়েছে। বেলা আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছিল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html