ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 


August 8, 2026 1:50 am
Link Copied!


জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে গাইতে গিয়ে অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন আর্ক ব্যান্ডের ভোকালিস্ট হাসান।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে গাওয়ার সময় দর্শক সারি থেকে তাকে লক্ষ্য করে পানির বোতল ছোড়া হয়। 

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। শোবিজের অনেকেই এর প্রতিবাদ জানিয়েছেন।  

এবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাসানও এটি নিয়ে মুখ খুলেছেন।  

শুক্রবার (৭ আগস্ট)  দিবাগত রাত ১২টার পর এক পোস্টে হাসান জানান, সংগীতজীবনে এর আগে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনও হতে হয়নি তাকে।  

পোস্টে এই সংগীতশিল্পী লেখেন, “ঘটনাটি আমার কাছে খুবই অপ্রত্যাশিত। দীর্ঘ সংগীতজীবনে এমন অভিজ্ঞতার মুখোমুখি কখনও হইনি। বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনও দেখিনি বা ভাবিনি।” 

বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখছেন জানিয়ে তিনি লেখেন, “আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।”  

তিনি আরও বলেন, “আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে আমার দেশের কোনও  শিল্পীই যেন এমন পরিস্থিতির মুখোমুখি না হন। কনসার্টে আসা মানুষের মনে রাখা উচিত, শিল্পীরা এই দেশের, শিল্পীরা সবার। তারা এ দেশের মানুষের জন্যই গান করেন। বিনিময়ে তারা শুধু মানুষের ভালোবাসা চান। কোনও শিল্পীকে এভাবে অসম্মান করা বা অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি করা উচিত নয়।”  

শিল্পীদের রাজনৈতিকভাবেও বিবেচনা করা ঠিক নয় জানিয়ে হাসান বলেন,  “একজন শিল্পী পাঁচ বা দশ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে তাকে কোনও রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়।” শিল্পীরা মানুষকে ভালোবেসে গান শোনান। তাই তাদের প্রাপ্য সম্মান দেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করাও সবার দায়িত্ব বলেও জানান হাসান।    





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html