ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৫৪ রানে অল আউট বাংলাদেশ! 


August 8, 2026 11:05 am
Link Copied!


অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট  সিরিজ খেলার আগে প্রস্তুতিটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটারদের অসহায় আত্মসমর্পণে মাত্র সোয়া দুই দিনেই ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের কাছে হেরে গেলো সফরকারীরা। 

ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে তিন দিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ জাতীয় দলকে ইনিংস এবং ৩৮ রানের হারের স্বাদ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অল আউট নাজমুল হোসেন শান্তর দল।

প্রথম ইনিংসে অফ স্পিনার কোরে রকিচ্চলির পর দ্বিতীয়বারে বাঁহাতি পেসার ক্যাম্পবেল থমসনে ধরাশায়ী  বাংলাদেশ।  

প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে বাকি ব্যাটারদের ব্যর্থতার ভিড়ে চমৎকার সেঞ্চুরি করেছিলেন মেহেদী হাসান মিরাজ। তবু সব মিলিয়ে ২৬৩ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। জবাবে টিগ উইলির সেঞ্চুরিতে স্বাগতিক দলটি করে ৩৫৫ রান।

৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে বাঁহাতি পেসার থমসনের কোনো জবাবই দিতে পারেননি মুমিনুল হক, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তরা। নতুন বলে টানা ১১ ওভারের স্পেলে ২৫ রানে ৮ উইকেট নিয়েছেন থমসন।

আগের দিন শেষ বিকেলে ১৯ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। শেষ দিন সকালে সেখান থেকে আর মুক্তি মেলেনি। মাত্র ১৭ ওভারে ৩৫ রানে বাকি ৮ উইকেট হারিয়ে বিব্রতকর এক পরাজয়েই শেষ হয় তাদের লড়াই।

ব্যাটারদের কেউ ক্রিজে টিকতে পারেননি। বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম দুই দিন মিলিয়ে এক ঘণ্টার কিছু বেশি সময় ব্যাটিং করে ২ চার ও ১ ছক্কায় খেলেন ৪১ বলে ২২ রানের ইনিংস। তামিম ছাড়া আর কেউ দুই অঙ্কও ছুঁতে পারেননি।

প্রথম ইনিংসে চার নম্বরে নেমে ৩৭ রান করা শান্ত এবার নামেন সাতে। তবে ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। প্রথম ইনিংসে সাতে নেমে (১৬) ব্যর্থ হওয়া সৌম্য সরকার এবার চারে সুযোগ পেয়ে ৫ রানের বেশি নিতে পারেননি।

খালি হাতে প্রথম ইনিংসে ফেরার পর দ্বিতীয়বার ২ রানের বেশি করতে পারেননি মুশফিক। দুই ইনিংসে মুমিনুলের সংগ্রহ ১৬ ও ৬ রান। প্রথমবার অপরাজিত সেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে ১৯ বলে ৬ রান করে ফেরেন মিরাজ।

এমন হারের পর এখন সিরিজ শুরুর অপেক্ষা। 

ডারউইনে মারারা স্টেডিয়ামে ১৩ আগস্ট শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html