ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ ভবনে আগুন


August 16, 2026 3:05 pm
Link Copied!


ঢাকার সাভারের আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন পরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৪টার দিকে ডিইপিজেড সংলগ্ন ধামসোনা ইউনিয়ন পরিষদের সিঁড়িতে থাকা মালামালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে ধামসোনা ইউনিয়ন পরিষদ ভবনে আগুন লাগার খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিট চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সিঁড়ির নিচে সংরক্ষিত থাকা জেনারেটর, হুইলচেয়ার, মশানিধন কেমিক্যাল, ফগার মেশিন ও কাগজপত্রসহ বেশ কিছু মালামাল পুড়ে যায়। বাকি কক্ষ অক্ষত রয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে প্রায় কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html