ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা


August 22, 2026 11:15 am
Link Copied!


সাভারে জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২২ আগস্ট) সকাল সোয়া ১০টায় তিনি সেখানে যান।

এর আগে শুক্রবার রাষ্ট্রপতির প্রেস উইং ও সংশ্লিষ্ট প্রশাসন সূত্র জানায়, তিনি শনিবার জাতীয় স্মৃতি সৌধে শহিদদের শ্রদ্ধা জানাবেন।

জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগ সূত্র জানায়, রাষ্ট্রপতির আগমন ও শ্রদ্ধা নিবেদন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকাজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয়  গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবতা পালন করেন রাষ্ট্রপতি। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেওয়ার আগে দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html