ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ


September 5, 2026 12:35 pm
Link Copied!


এশিয়া কাপ অনূর্ধ্ব ২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ মহসিন। 

ম্যাচের কৌশল নিয়ে কথা বলতে গিয়ে কোচ বলেন, ‘প্রতিটি কোয়ার্টারে খেলোয়াড়দের জন্য আমরা আলাদা লক্ষ্য নির্ধারণ করে দিয়েছিলাম। প্রথম দুই কোয়ার্টারে আমরা বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু ফিনিশিংটা ভালো হয়নি। বিশেষ করে ফরোয়ার্ডদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল দৃশ্যমান।’

প্রথমার্ধের সুযোগ নষ্টের কথা তুলে ধরে তিনি আরও যোগ করেন, ‘আমরা যেভাবে খেলেছি, তাতে বিরতিতে (হাফটাইম) যাওয়ার আগেই আমাদের ৫-৬ গোলে এগিয়ে থাকা উচিত ছিল।’

তবে হাফটাইমের পর খেলোয়াড়দের ঘুরে দাঁড়ানোকে ইতিবাচকভাবেই দেখছেন বাংলাদেশ কোচ। 

দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘হাফটাইমে আমরা আবার একসঙ্গে বসে নিজেদের ভুলগুলো শুধরে নিই এবং যেসব বিষয় নিয়ে কথা হয়েছিল, সেগুলো মনে করিয়ে দিই। দ্বিতীয় অর্ধ্বে সেটিরই প্রতিফলন দেখা গেছে। খেলোয়াড়দের বোঝাপড়া ফিরে আসে এবং আমরা প্রথমার্ধের চেয়ে অনেক ভালো খেলি। ম্যাচ চলাকালেই দলের এই ধারাবাহিক উন্নতিতে আমি সন্তুষ্ট।’

এ দিন চাইনিজ তাইপের বিপক্ষে জোড়া গোল করে ম্যাচ সেরা হয়েছেন আইরিন আক্তার। বড় জয়ের পর তার কণ্ঠেও কিছুটা আক্ষেপ ঝরলো। ম্যাচ শেষে তিনি বলেন, ‘অবশ্যই জিতে ভালো লাগছে। তবে আমাদের লক্ষ্য ছিল প্রতিটি কোয়ার্টারে অন্তত তিনটি করে গোল করার, সেটি হয়নি।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html