ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ অভিবাসন রোধে ১৪ জেলা চিহ্নিত: শামা ওবায়েদ


November 5, 2026 3:45 am
Link Copied!


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ইতালি ও লিবিয়ার রাষ্ট্রদূত এবং প্রতিনিধিদের সাথে একাধিক সভা করেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কাজ করছি। দেশের ১৪টি জেলা আইডেন্টিফাই করা হয়েছে, যেখান থেকে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসন হয়। ওইসব জেলার ডিসিদের সাথে মিটিং করা হয়েছে। তাদের দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার। যাতে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে প্রলোভন দেখিয়ে বিদেশে নিতে না পারে এবং জেলা-উপজেলা ও থানা পর্যায়ে লুকিয়ে থাকা দালালচক্রকে আইডেন্টিফাই করা যায়।

বুধবার (৪ নভেম্বর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে অভিবাসী বাংলাদেশিদের অধিকার সুরক্ষা, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নে সংসদীয় ভূমিকা জোরদার করতে গঠিত ‘বাংলাদেশ পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন, রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

অবৈধ অভিবাসন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, আমার নির্বাচনী এলাকা ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর থেকে অনেক মানুষ অবৈধ পথে ইউরোপে যায়। মেডিটেরেনিয়ান সাগর হয়ে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করে। মাঝ সাগরে তাদের ফেলে দেওয়া হয়, মৃত্যু হয়। যারা পৌঁছায়, তারাও বিপর্যস্ত অবস্থায় পড়ে।

প্রতিমন্ত্রী বলেন, বহু বছর পর বাংলাদেশ একটি জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ পার্লামেন্ট পেয়েছে। এই পার্লামেন্ট মাল্টিপার্টি ডেমোক্রেসিতে বিশ্বাস করে। আর তাই সব দল ও সব মত মিলেই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণ ও উন্নয়নে কাজ করবে।

প্রবাসী খাত নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আপনাদের বক্তব্য শুনেছি, অত্যন্ত বাস্তববাদী। বিএনপির জন্য এই মাইগ্রেশন খাতটির প্রতি আলাদা ফিলিংস ও সেন্টিমেন্ট কাজ করে। কারণ এই খাতটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়েই শুরু হয়েছিল। আমরা যখন প্রবাসীদের ওয়েলফেয়ার নিয়ে কথা বলি, তা রাজনৈতিকভাবে বলি না, মন থেকে বলি।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে, সরকার গঠনের পর থেকে নানা সমস্যা আমার কাছে আসছে। বিশেষ করে মাননীয় সংসদ সদস্যদের কাছ থেকে। রাশিয়া, গালফ কান্ট্রিসহ বিভিন্ন দেশে প্রবাসীদের সমস্যার কথা যেমন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসে, তেমনি আমাদের কাছেও আসে। আপনারা শুনে খুশি হবেন, প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা একটি মাইগ্রেশন উইং খুলেছি। এই উইংটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে নিবিড়ভাবে কাজ করছে।

মাইগ্রেশন কস্ট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মাইগ্রেশন কস্ট কমাতে হবে। পার্শ্ববর্তী দেশ নেপাল থেকে বিদেশে যেতে দেড় থেকে দুই লাখ টাকার বেশি লাগে না। অথচ বাংলাদেশে দালালচক্রের কারণে বৈধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ মানুষ ১৫ থেকে ২৫ লাখ টাকা খরচ করে জমি-জমা বিক্রি করে বিদেশে যাচ্ছে। অনেকে কাজ পাচ্ছে, অনেকে প্রতারিত হয়ে সর্বস্ব হারাচ্ছে। এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান বিএনপি সরকারের ম্যানিফেস্টোর প্রধান লক্ষ্য জব ক্রিয়েশন – দেশে ও বিদেশে কর্মসংস্থান তৈরি। সেটা করতে হবে স্কিল ডেভেলপমেন্ট ও স্কিল মাইগ্রেশনের মাধ্যমে। সরকার সেফ মাইগ্রেশন চায়। একইসাথে ভাষাগত দক্ষতার ওপর জোর দেওয়া হচ্ছে। চাইনিজ, জাপানিজ, আরবিসহ যে দেশে যাবে, সে দেশের ভাষা শিখে গেলে কাজের নিশ্চয়তা বাড়বে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলো রিফর্ম করা হচ্ছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html