ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার অঙ্গীকার


November 5, 2026 2:25 pm
Link Copied!


নতুন যুগে ‘বাংলাদেশ-চীন অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গড়ে তোলার লক্ষ্যে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও চীন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের (আইডিসিপিসি) প্রধান লিউ হাইশিংয়ের সম্মানে আয়োজিত প্রাতরাশ বৈঠকে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উভয় পক্ষ। 

বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। এ লক্ষ্যে রাজনৈতিক ও দলীয় পর্যায়ে যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগব্যবস্থা এবং উন্নয়ন সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন দুই দেশের প্রতিনিধিরা। 

বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন উভয় পক্ষ। পাশাপাশি ২০২৬ সালের জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের অর্জন ও ফলাফলে সন্তোষ প্রকাশ করেন তারা। এ সময় লিউ হাইশিং বাংলাদেশে চীনের সাবেক রাষ্ট্রদূত তার বাবা লিউ শুচিংয়ের অবদানের কথা স্মরণ করেন। বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে তার বাবার ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। 

চীনের পররাষ্ট্রনীতিতে আইডিসিপিসির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে লিউ হাইশিং বলেন, ‘দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে তার দপ্তর নিরলসভাবে কাজ করবে।’

বৈঠকে রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর কার্যকর ভূমিকা রাখতে চীনের অব্যাহত সহযোগিতা কামনা করেন হুমায়ুন কবির।

উল্লেখ্য, ৩ থেকে ৫ নভেম্বর বাংলাদেশ সফর করছেন লিউ হাইশিং। বৃহস্পতিবার দুপুর ১২টার পর ঢাকা ত্যাগ করার কথা চীনের কমিউনিস্ট পার্টির এই নেতার।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html