ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির


November 5, 2026 10:09 pm
Link Copied!


দীর্ঘ ২৩ বছর পর লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির পদে পরিবর্তন এসেছে। নতুন আমির নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতের প্রার্থী ছিলেন। নির্বাচনী প্রচারে ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’—এমন বক্তব্য দিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি।

গতকাল বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিষয়টি জানায় জামায়াত। নতুন আমির হিসেবে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন হাফিজ উল্লাহ। এর আগে তিনি লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় ভোটারদের উদ্দেশে দেওয়া বক্তব্যের কারণে সমালোচিত হন হাফিজ উল্লাহ। ওই বক্তব্যে তিনি বলেছিলেন, ‘আপনারা যদি ইসলামের পক্ষে, পবিত্র কোরআনের পক্ষে, দাঁড়িপাল্লায় ভোট দেন; আপনারা কী কী কারণে সওয়াবের ভাগী হবেন—এই দেওয়ার কারণে, আপনারা আল্লাহর পক্ষে দিছেন, পবিত্র কোরআনের পক্ষে দিছেন; আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর আমি বলি, যারা পবিত্র কোরআনের বিরুদ্ধে ভোট দেবে, তারা গুনাহগার হবে।’

তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। নির্বাচনে ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোট চাওয়ার অভিযোগ তোলেন অনেকে।

নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে হাফিজ উল্লাহ বলেন, ‘আমাকে দলের পক্ষ থেকে জেলা আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে। নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে এ দায়িত্ব পালনের চেষ্টা করবো।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html