ঢাকাThursday , 5 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর কমিটি


November 5, 2026 9:35 pm
Link Copied!


সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও বিভিন্ন ভাতা নিয়ে পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে প্রধান করে গঠিত এ কমিটিতে রয়েছেন মন্ত্রিসভার আরও চার সদস্য ও একজন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রকাশিত গেজেট অনুযায়ী, কমিটির আহ্বায়ক অর্থ ও পরিকল্পনামন্ত্রী। সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের বিদ্যমান বেতনস্কেলের বিভিন্ন অসংগতি নিয়ে যেসব অভিযোগ রয়েছে, সেগুলো পর্যালোচনা করে নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করবে কমিটি।

এ ছাড়া ভবিষ্যতে কোনো বেতন গ্রেডের মান উন্নীত করা, অবনমন কিংবা বিভিন্ন গ্রেডের মধ্যে সামঞ্জস্য আনার প্রয়োজন হলে সে বিষয়েও সুপারিশ দেবে তারা।

সরকারি কর্মচারীদের জন্য নতুন করে ঝুঁকিভাতা বা অন্য কোনো ভাতা চালুর বিষয়টিও কমিটির পর্যালোচনার আওতায় থাকবে। একই সঙ্গে বিদ্যমান ভাতার হার কমানো বা বাড়ানোর প্রয়োজনীয়তা এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় যাচাই করে সুপারিশ প্রণয়ন করবে কমিটি।

কমিটির কার্যক্রম পরিচালনায় সহায়তা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে প্রয়োজনের ভিত্তিতে। এ ছাড়া কমিটিকে সার্বিক সাচিবিক সহায়তা দেওয়ার দায়িত্ব পালন করবে অর্থ বিভাগ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html