ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

নারী চাকরিপ্রার্থীদের জন্য ৫ হাজার সিটের জব ফেয়ার

UttorbongoBD
June 18, 2026 10:20 am
Link Copied!


নারীদের কর্মসংস্থান, ক্যারিয়ার উন্নয়ন ও পেশাগত নেটওয়ার্কিংয়ের সুযোগ বাড়াতে আগামী ১৯ জুন রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘উইমেনস জব ফেয়ার ২০২৬’।

বুধবার (১৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। মেলার আয়োজন করছে এটিবি জবস।

আয়োজকরা জানান, চাকরি মেলাটি অনুষ্ঠিত হবে গুলশানের এলিট কনভেনশন হলে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই আয়োজন। এতে পাঁচ হাজারের বেশি নারী চাকরিপ্রার্থী এবং ৫০টিরও বেশি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নেবে।

এটিবি জবসের সিইও সুনকি সুগায়া সংবাদ সম্মেলনে বলেন, নারী কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় টাইটেল পার্টনার হিসেবে রয়েছে ক্যারিয়ার হাব–পাওয়ার্ড বাই ব্র্যাক এবং উইমেন এমপাওয়ারমেন্ট পার্টনার হিসেবে রয়েছে এসএমসি।

আয়োজকরা জানান, ইতোমধ্যে বিভিন্ন খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠান অংশগ্রহণ নিশ্চিত করেছে। এর মধ্যে রয়েছে আড়ং, কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি, এসটিএস গ্রুপ, সাজিদা ফাউন্ডেশন, আইফার্মার, সিনজেনটা বাংলাদেশ, কিউএ হারবার লিমিটেড, হামিম গ্রুপ, অরেঞ্জ কর্নার, প্রাণ, ফকির ফ্যাশন, লঙ্কাবাংলা ফাইন্যান্স পিএলসি, বিটোপি গ্রুপ, এশিয়ান হোল্ডিংস, গেট লেভার্জ, অগমেডিক্স বাংলাদেশ, জব বুস্টার বাংলাদেশ, জেনভ বিপিও, ফাইবার অ্যাট হোম, ওয়েন্ড, ওয়ান্ডারওম্যান, সানম্যান গ্রুপ, গ্লাফিট, সানসেট কুয়াকাটা, বে ডেভেলপমেন্ট, নিপ্পন কোয়েই বাংলাদেশ লিমিটেড এবং জুলস পাওয়ার লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠান।

এছাড়া ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে জেট্রো, জেবিসিসিআই, কিমোনোভা, ব্রিওনা, জয়া স্যানিটারি ন্যাপকিন, এসএমসি প্লাস এবং তাকুমি—আ জাপানিজ রেস্টুরেন্ট। আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান নারী ট্যালেন্ট নিয়োগ ও ক্যারিয়ার উন্নয়ন কার্যক্রমে অংশ নেবে বলে জানিয়েছে আয়োজকেরা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html