ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রেনশ ঝড়ে বাংলাদেশের সামনে ১৯৭ রানের লক্ষ্য

UttorbongoBD
June 19, 2026 4:30 pm
Link Copied!


চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাট রেনশ দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছে অস্ট্রেলিয়া। টসে জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৯৬ রান করেছে সফরকারীরা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের সর্বোচ্চ ইনিংস খেলেছেন রেনশ। ৫২ বলে ৮৯ রানে অপরাজিত ছিলেন তিনি। ইনিংসের শেষ দিকে তার ব্যাটেই গতি পায় অস্ট্রেলিয়া। শেষ ওভারে মোস্তাফিজুর রহমানের কাছ থেকে ১৮ রান আদায় করে সফরকারীরা। একটুর জন্য ২০০ রান স্পর্শ করতে পারেনি তারা।

শুরুতেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দেয় বাংলাদেশ। তৃতীয় ওভারে নাসুম আহমেদের বলে এলবিডব্লিউ হন ওপেনার জশ ইংলিস। ৬ বলে ১১ রান করেন তিনি। এরপর নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন কুপার কনোলি। প্রথম ম্যাচে ৪৭ রান করা এই ব্যাটার দ্বিতীয় ম্যাচে করেন মাত্র ১ রান।

সপ্তম ওভারে মোস্তাফিজুর রহমান ফিরিয়ে দেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শকে। ১৯ বলে ২০ রান করেন তিনি। তবে এরপর রেনশ ও টিম ডেভিড ইনিংসের নিয়ন্ত্রণ নেন।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তোলেন ডেভিড। ২৫ বলে ৪৫ রান করার পর আবদুল গাফফারের বলে থার্ডম্যানে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এর আগে রিশাদ হোসেনের এক ওভারে টানা তিন ছক্কা মেরে ফিফটি পূর্ণ করেন রেনশ।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম ছিলেন সবচেয়ে সফল। ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও আবদুল গাফফার একটি করে উইকেট পেয়েছেন।

সিরিজে টিকে থাকতে বাংলাদেশকে জয়ের জন্য করতে হবে ১৯৭ রান।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ১৯৬/৫ (২০ ওভার)

ব্যাটিং: ম্যাট রেনশ ৮৯* (৫২), টিম ডেভিড ৪৫ (২৬), মিচেল মার্শ ২০ (১৯) ও জোয়েল ডেভিস ১৩* (৮)।
বোলিং: নাসুম আহমেদ ৪-০-২৭-২, মোস্তাফিজুর রহমান ৪-০-৩৪-১, নাহিদ রানা ৪-০-৩৬-১ ও আব্দুল গাফফার সাকলাইন ৪-০-৫৩-১।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html