ঢাকাSaturday , 20 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

আলমিরনের লাল কার্ডের পরও জিতলো প্যারাগুয়ে, তুরস্কের বিদায় 


June 20, 2026 12:00 pm
Link Copied!


বিশ্বকাপে মুখ ঢেকে কথা বলার দায়ে প্রথম ফুটবলার হিসেবে লাল কার্ড দেখেছেন প্যারাগুয়ের মিগেল আলমিরন। তার পরও ১০ জনের প্যারাগুয়ে শেষ পর্যন্ত তুরস্ককে ১-০ গোলে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে। অপর দিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে তুরস্কের।

দুই দলই নিজেদের প্রথম ম্যাচ হেরে এই লড়াইয়ে নেমেছিল। স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল প্যারাগুয়ে, আর অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল তুরস্ক। ফলে ম্যাচটিতে প্রতিদ্বন্দ্বিতা ছিল শুরু থেকেই। তবে স্কোরলাইন ম্যাচের আসল দৃশ্যপট ব্যাখ্যা করছে না। ম্যাচের মাত্র ৬৪ সেকেন্ডের গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। চলতি বিশ্বকাপে যা দ্রুততম গোল। জাল কাঁপিয়েছেন মাতিয়াস গালারসা। পরে সেটিই হয়ে ওঠে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোল।

অথচ বল দখলে এগিয়ে ছিল তুরস্কই। তার ওপর প্রথমার্ধের যোগ করা সময়ে নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার আলমিরন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে। যা নতুন নিয়মে প্রথম কার্ড দেখার নজির। তারপরও প্যারাগুয়েকে বিপদে ফেলতে পারেনি তুরস্ক। এই অর্ধে তারা ১২টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি। 

বিরতির পর মেরিহ ডেমিরাল প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলের পরীক্ষা নিয়েছিলেন। পরে বদলি হিসেবে নামা দেনিজ গুল কাছ থেকে হেড করেও গোল করতে ব্যর্থ হন। তার প্রচেষ্টা সরাসরি গোলরক্ষকের হাতে চলে যায়।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০টি শট নিয়েও গোল পায়নি তুরস্ক। এদিনও ৩২টি শট নিয়ে ১০ জনের প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে পারেনি তারা। ফলে টানা দুই হারে তুরস্কের বিদায় নিশ্চিত হয়েছে। অন্যদিকে গ্রুপ ডি–র শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করবে প্যারাগুয়ে।

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html