ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হাইতিকে হারিয়ে আনচেলত্তি, ‘আক্রমণে আমরা বেশি কার্যকর ছিলাম’

UttorbongoBD
June 20, 2026 1:20 pm
Link Copied!


ফিলাডেলফিয়ায় বিশ্বকাপের প্রথম জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। হাইতিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। তাই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী শোনা গেছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে। 

সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্ন ছিল—মরক্কো ম্যাচের তুলনায় উন্নতি কি দেখা গেছে। আর আজকের খেলায় কোন দিকটা ভালো লাগেনি? জবাবে ইতালিয়ান কোচ বলেছেন, ‘প্রথমার্ধ আমরা অনেক ভালো খেলেছি। দ্বিতীয়ার্ধে তারা কিছুটা বেশি বল নিয়ন্ত্রণে রেখেছিল। তবে আমাদের আরও গোল করার সুযোগ ছিল। সব মিলিয়ে এটি ভালো একটি ম্যাচ ছিল।’

২০২৫ সালের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলত্তির মূল লক্ষ্য দেশটির দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া।

এরপর প্রশ্ন আসে ম্যাথেউস কুনহাকে নিয়ে। হাইতির বিপক্ষে জোড়া গোল করার পর তিনি কি পরের ম্যাচেও স্কটল্যান্ডের বিপক্ষে সেন্টার-ফরোয়ার্ড হিসেবে খেলবেন? আনচেলত্তির উত্তর ছিল, ‘দেখা যাক।’

ম্যাচ নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘এই ম্যাচ থেকে আমি যা আশা করেছিলাম, সেটাই দেখেছি। মরক্কো ম্যাচের তুলনায় ভুল কম হয়েছে। আক্রমণে আমরা বেশি কার্যকর ছিলাম। এটি ভালো একটি ম্যাচ ছিল।’

পরবর্তী ম্যাচে স্কটল্যান্ডকে নিয়ে নিজের ভাবনাও জানান ব্রাজিল কোচ, ‘আমরা স্কটল্যান্ডকে বিদায় করে দেওয়ার কথা ভাবছি না। আমরা ভাবছি কীভাবে ভালো খেলতে পারি, কীভাবে উন্নতি করতে পারি। আমরা প্রতিটি ম্যাচ বিশ্লেষণ করি। যদি আমরা গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে পারি, সেটি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে। তাই ম্যাচটির জন্য আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে চাই।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html