ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন চেষ্টা, ফেরত পাঠালো বিজিবি


July 3, 2026 6:15 pm
Link Copied!


মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ ব্যক্তিকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের ওই সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করে।

৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে সংঘটিত এই ঘটনাটি স্থানীয়দের সহায়তায় দ্রুত নিয়ন্ত্রণে আনে বিজিবি।

জানা যায়, বৃহস্পতিবার ভোরে জুড়ীর কচুরগুল সীমান্ত দিয়ে ওই ১০ জনকে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি নজরে আসার পর স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তাদের আটক করে। আটককৃতদের দুজন পুরুষ, সাত জন নারী ও এক শিশু।

আটকের পর বিজিবি তাদের নাগরিকত্বের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই করে। তবে কেউই বাংলাদেশি নাগরিকত্বের সপক্ষে কোনও বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে, কোনও প্রকার অনুপ্রবেশ ঘটতে না দিয়ে বিজিবি তাদের কঠোর অবস্থানে থেকে বৃহস্পতিবার রাতেই পুনরায় ভারতে ফেরত পাঠায়।

৫২ বিজিবি বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, ‘সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশ ইনের বিষয়ে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। দেশের সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সতর্ক রয়েছে।’

এ ঘটনার পর জুড়ী সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html