ঢাকাFriday , 3 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত


July 3, 2026 9:00 pm
Link Copied!


বগুড়ার সারিয়াকান্দিতে জমির মালিকানা নিয়ে দু পক্ষের সংঘর্ষে লিটন সাকিদার (৪০) নামে একজন নিহত এবং বমপক্ষে আট জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামে এ সংঘর্ষ ঘটে। দুপুরে লিটন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন। পুলিশ এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে।  সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, নিহত লিটন সাকিদার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাঝবাড়ি মণ্ডলবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। জমির মালিকানা নিয়ে একই গ্রামের তারাজুল ইসলাম সাকিদারের ছেলে মুহিদুল ইসলাম সাকিদারের (৬৪) সঙ্গে দুদু প্রামাণিকের ছেলে খাজা প্রামাণিকের (৬০) দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে উভয়পক্ষের একাধিক মামলা আছে।

শুক্রবার বেলা ১০টার দিকে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দু পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। মারামারিতে উভয়পক্ষের লিটন সাকিদার, মুহিদুল সাকিদারের ছেলে রিপন আহমেদ সাকিদার (৩২), তারাজুল ইসলাম সাকিদারের ছেলে মুহিদুল ইসলাম সাকিদার (৬৪), মৃত ওফিজ সাকিদারের ছেলে সায়েদজ্জামান সাকিদার (৬২), ফুল বাবু সাকিদারের ছেলে সহিদ ইসলাম সাকিদার (৩১), দবির সাকিদারের ছেলে মন্তেজার রহমান সাকিদার (৫৫), মুহিদুল ইসলাম সাকিদারের স্ত্রী দিলেরা বেগম (৪০), মালেক প্রামাণিকের ছেলে তাহেরুল ইসলাম প্রামাণিক (৫০) এবং জুয়েল মিয়া প্রামাণিকের ছেলে মুন প্রামাণিক (২৮) আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে লিটন সাকিদার, রিপন আহমেদ এবং মুহিদুল সাকিদারের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে লিটন সাকিদার মারা যান।

সারিয়াকান্দি থানার ওসি বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকায় পাঁচ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে তাদের গ্রেফতার করা হবে।’





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html