ঢাকাWednesday , 22 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 


July 22, 2026 4:30 pm
Link Copied!


জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পথে অবদান ছিল ওপেনার তানজিদ হাসানের। যার স্বীকৃতি পেয়েছেন র‌্যাঙ্কিংয়ে। টানা দুই ফিফটিতে সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ৭ ধাপ এগিয়ে ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন। উন্নতি হয়েছে ওপেনার সাইফ হাসানেরও। তিনি ৯ ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠেছেন। 

সুখবর পেয়েছেন শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনও। টি-টোয়েন্টির বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মেহেদী। তিনি এখন ১৯তম স্থানে। রিশাদ ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৫ নম্বরে। 

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে রুটের দুর্দান্ত প্রত্যাবর্তন

ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুট ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দাপট দেখিয়ে সর্বশেষ ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে উঠে এসেছেন আট নম্বরে। একই সঙ্গে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পারফরম্যান্সেও বোলিং ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এসেছে বড় পরিবর্তন।

আরও পড়ুন: বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জো রুট খেলেছেন ৭৬, ৯৯ ও ৭৪ রানের তিনটি দুর্দান্ত ইনিংস। পুরো সিরিজে একবারও আউট না হয়ে তিনি চার ধাপ এগিয়ে আইসিসির ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের আট নম্বরে উঠে এসেছেন।

২০২০ সালের পর এই প্রথমবার ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ফিরলেন রুট। সিরিজ জুড়ে ৯৬.৮৮ স্ট্রাইক রেটে ২৪৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি এবং জিতে নিয়েছেন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কার।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ব্রেসওয়েলের উত্থান, মিরাজ দ্বিতীয়

নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েলও দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। চার ইনিংসে ৮৬ রান এবং ৮ উইকেট নিয়ে তিনি তিন নম্বরে উঠে এসেছেন। এর ফলে তিনি আফগানিস্তানের মোহাম্মদ নবী (চতুর্থ) এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে (পঞ্চম) পেছনে ফেলেছেন।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই, আর দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html