ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

স্কটল্যান্ডে পারলেন না রাকিব


July 29, 2026 1:25 am
Link Copied!


গ্লাসগো কমনওয়েলথ গেমসে আর মাত্র একটি জয় পেলেই নিশ্চিত হতো কাঙ্ক্ষিত পদক। কিন্তু রিংয়ে লড়াই করেও সেমি-ফাইনালে উঠতে পারলেন না বাংলাদেশের বক্সার রাকিব হোসেনের। 

মঙ্গলবার (২৯ জুলাই) পুরুষদের ৫৫ কেজি ওজন শ্রেণির কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার শক্তিশালী প্রতিযোগী জাই ডিকসনের কাছে হেরে গেমস থেকে বিদায় নিয়েছেন তিনি।

এসইসি হল ৫-এ এই লড়াইয়ে শুরু থেকেই আধিপত্য বিস্তার করেন অস্ট্রেলিয়ান বক্সার ডিকসন। শেষ পর্যন্ত আধিপত্য থাকে তার।

বক্সিংয়ের নিয়ম অনুযায়ী সেমি-ফাইনালে পৌঁছাতে পারলেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হতো রাকিবের। গেমসে বাকি অ্যাথলেটদের টানা ব্যর্থতার মাঝে রাকিবকে ঘিরেই ছিল পদকের একমাত্র আশা। কিন্তু শক্তিশালী অজি বক্সারের কাছে হেরে শেষ আটে থামল তার এই মিশন।

এর আগে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান ও শিরিন আক্তার, সাঁতারে সামিউল ইসলাম রাফি এবং নারী বক্সিংয়ে জিনাত ফেরদৌস বিদায় নেন। রাকিবের হারে গ্লাসেগো কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পদক জয়ের শেষ সম্ভাবনাটিও নিভে গেলো।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html