ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার ইতিহাসে প্রথম হাইতিয়ান ফুটবলার, কে এই কিকি রামোস


July 29, 2026 3:15 pm
Link Copied!


জীবনের শুরুটা হাইতির ভয়াবহ ভূমিকম্পে ওলটপালট হয়ে গিয়েছিল। মাত্র ৯ মাস বয়সে দত্তক নিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল আর্জেন্টিনায়। সেখানেই বেড়ে ওঠা, ফুটবলের হাতেখড়ি। আর এবার সেই ছেলেই গড়লেন ইতিহাস। স্টিফেন ‘কিকি’ রামোস হয়ে গেলেন আর্জেন্টিনা জাতীয় দলের বয়সভিত্তিক দলে খেলা প্রথম হাইতিয়ান বংশোদ্ভূত ফুটবলার।

এই তরুণ ফরোয়ার্ড আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমে প্রথম হাইতিয়ান হিসেবে আলবিসেলেস্তেদের প্রতিনিধিত্ব করার কীর্তি গড়েছেন।

ইকুয়েডরের বিপক্ষে ২-১ গোলে জয়ে মাঠে নামা রামোস বর্তমানে আর্জেন্টাইন ক্লাব ভেলেজ সার্সফিল্ডের যুব দলে খেলছেন। চলতি মৌসুমে যুব দলে ইতোমধ্যেই ১২টি গোল করেছেন তিনি।

রামোসের জন্ম ২০০৯ সালে হাইতিতে। ২০১০ সালের ভয়াবহ হাইতি ভূমিকম্পের পর মাত্র নয় মাস বয়সে দত্তক নেওয়া বাবা-মায়ের সঙ্গে আর্জেন্টিনায় চলে আসেন। এরপর সেখানেই বড় হয়েছেন এবং পুরোপুরি আর্জেন্টাইন সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন।

খুব অল্প বয়সেই ভেলেজ সার্সফিল্ডের একাডেমিতে যোগ দেন তিনি। প্রতিভা দিয়ে নজর কাড়ার পর এবার অনূর্ধ্ব-১৭ দলের কোচ ডিয়েগো প্লাসেন্তে তাকে জাতীয় দলে ডাক দেন।

বর্তমানে ১৭ বছর বয়সী রামোসকে আর্জেন্টিনা ফুটবলের সম্ভাবনাময় প্রতিভাদের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। অনেকের বিশ্বাস, অনূর্ধ্ব-১৭ দলের পর একদিন সিনিয়র জাতীয় দলেও দেখা যেতে পারে তাকে।

বিশ্ব ফুটবলে জাতীয় দলের যোগ্যতার নিয়ম শিথিল হওয়ার পর বিভিন্ন দেশের জাতীয় দলে ভিন্ন সংস্কৃতির ফুটবলারদের সংখ্যা বেড়েছে। তবে আর্জেন্টিনা বরাবরই নিজেদের ঘরোয়া প্রতিভার ওপর নির্ভরশীল। 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html