ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আবার আফ্রিকায় বিশ্বকাপ, কেন একে ঐতিহাসিক বলছেন গ্রায়েম স্মিথ?


August 5, 2026 9:45 am
Link Copied!


অবশেষে আবার আফ্রিকার মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। এই ঐতিহাসিক প্রত্যাবর্তন শুধু একটি টুর্নামেন্টের আয়োজন নয়, বরং আফ্রিকান ক্রিকেটের শক্তি, আবেগ এবং বিশ্বমঞ্চে নিজেদের অবস্থানকে নতুন করে জানান দেওয়ার এক সুবর্ণ সুযোগ। আর তাই উচ্ছ্বাস লুকাতে পারছেন না দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অধিনায়ক গ্রায়েম স্মিথ।

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবং আইসিসি হল অব ফেমের এই সদস্য মনে করেন, দুই দশকের বেশি সময় পর আফ্রিকার মাটিতে আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের ফিরে আসা বিশ্ব ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

জোহানেসবার্গে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর ব্র্যান্ডিং এবং ভেন্যুগুলোর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

দক্ষিণ আফ্রিকা সর্বশেষ ২০০৩ সালে জিম্বাবুয়ে ও কেনিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। এবার ২০২৭ সালের আসরটি তারা আয়োজন করবে জিম্বাবুয়ে ও নামিবিয়ার সঙ্গে।

অনুষ্ঠানে উপস্থিত স্মিথ বলেছেন, ‘আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকায় আবার পুরুষদের ক্রিকেট বিশ্ব আসর ফিরতে অনেক সময় লেগেছে।’

তিনি আরও বলেন, ‘এই তিন দেশের প্রাণচাঞ্চল্য, খেলোয়াড়দের মান এবং বিশাল সমর্থকগোষ্ঠী বিশ্বমানের একটি টুর্নামেন্ট আয়োজনের যোগ্য। তাই বিশ্বকাপ আবার এখানে ফিরছে—এটি সত্যিই দারুণ খবর।’

স্মিথের মতে, ক্রিকেট বিশ্বকাপ এখনও বিশ্ব ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি, যদিও সময়ের সঙ্গে খেলাটির পরিধি ও কাঠামো বদলেছে।

২০২৭ সালের বিশ্বকাপ হবে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর। ২০১৫ সালের পর এবারই প্রথম ১৪টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। সম্প্রতি শেষ হওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ৪৮টি দলের অংশগ্রহণের উদাহরণ টেনে স্মিথ বলেন, বড় পরিসরের টুর্নামেন্টই বিশ্ব ক্রীড়ার সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করে।

তার ভাষায়, ‘আমরা সদ্য একটি ফুটবল বিশ্বকাপ দেখলাম, যেখানে অসংখ্য দেশ অংশ নিয়েছে। বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন দেশের মানুষ নিজেদের দলের সমর্থনে একত্র হয়েছে—দৃশ্যটি ছিল অসাধারণ।’

তিনি আরও যোগ করেন, ‘এখন ১৪টি দল খেলবে। আশা করি বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ দক্ষিণ আফ্রিকায় এসে এই উৎসবের অংশ হবে। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরগুলোর মতো ক্রিকেট বিশ্বকাপও চার বছর পরপর অনুষ্ঠিত হয়। এটি এমন একটি শিরোপা, যা জিততে সবাই মরিয়া থাকে। এর ঐতিহ্য, মর্যাদা এবং গুরুত্ব অন্য যেকোনও টুর্নামেন্টের চেয়ে অনেক বেশি।’

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের অন্যতম সাহসী ও দৃঢ়চেতা অধিনায়ক হিসেবে পরিচিত স্মিথ মনে করেন, ১০ দলের পরিবর্তে ১৪ দলের বিশ্বকাপ আয়োজন আন্তর্জাতিক ক্রিকেটের প্রসারেরই প্রতিফলন, ‘গত কয়েক বছরে আমরা দেখেছি সমর্থক সংখ্যা বেড়েছে, নতুন নতুন দল উঠে এসেছে। আন্তর্জাতিক ক্রিকেট অনেক এগিয়েছে। আমরা চাই এই খেলাটি আরও বেশি দেশে ছড়িয়ে পড়ুক।’

আগামী বছরের এই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার ৮টি, জিম্বাবুয়ের ৩টি এবং নামিবিয়ার রাজধানী উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html