ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় হাসান মাহমুদের ৪ উইকেট


August 7, 2026 5:15 pm
Link Copied!


সফররত বাংলাদেশ দল ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচ খেলছে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে মেহেদী হাসান মিরাজ ছিলেন ব্যতিক্রম। দ্বিতীয় ইনিংসে আবারও সেই শুরুতে ব্যাটিং ব্যর্থতার পুনরাবৃত্তি। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ পিছিয়ে আছে ৭৩ রানে। ম্যাচে প্রাপ্তি তাসকিন আহমেদ আর হাসান মাহমুদের বোলিং।

২ উইকেটে ৫১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে স্বাগতিকরা। অধিনায়ক কার্টিস প্যাটারসনের ফিফটি আর মিডল অর্ডারে টিগ উইলির ১৩০ রানের দুর্দান্ত ইনিংসে অজিরা অল-আউট হয় ৩৫৫ রানে। বল হাতে ১৯ ওভারে ৫ মেডেনসহ ৪২ রান দিয়ে ৪ উইকেট নেন হাসান মাহমুদ। আর তাসকিন আহমেদ ৫৬ রানে নেন দুটি। দুই উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজও।

৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। ১৯ রান তুলতেই আউট হয়ে যান ওপেনার সাদমান ইসলাম (৬) এবং মুমিনুল হক (৬)। দুজনকেই শিকার করেন ক্যাম্পবেল থম্পসন, এর মধ্যে মুমিনুল হয়েছেন বোল্ড।

আগামীকাল শনিবার প্রস্তুতি ম্যাচের শেষদিন। ১৩ আগস্ট থেকে ডারউইনে মাঠে গড়াবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় টেস্ট হবে ২২ আগস্ট থেকে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html