ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়াকে হারিয়ে বড় জয় বাংলাদেশের


August 8, 2026 7:25 pm
Link Copied!


মালয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সহজেই জিতেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৮৯ রানে জিতেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। প্রথমে ব্যাটিং করে মেহরাব হাসানের দল সব উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রান করে। এরপর অতিথিরা ১৬ ওভারে ৬৯ রানেই অলআউট হলে বড় জয় পায় বাংলাদেশ।

প্রথম বলেই উইকেট নিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন আবু হায়দার রনি। মালয়েশিয়ার ওপেনার নাজমুস সাকিবের স্ট্যাম্প উড়িয়ে দেন এই পেসার।  এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। দ্বিতীয় ওভারে দলটির আরেক ওপেনারকে বোল্ড করেন রুবেল হাসান।

স্কোরবোর্ডে ৫০ রান তোলার আগেই ৬ উইকেট হারায় মালয়েশিয়া।  সর্বোচ্চ ২৫ বলে ২৯ করেন মালয়েশিয়ার আহমেদ আকিল ওয়াহিদ। বল হাতে দুটি করে উইকেট নেন রুবেল হাসান ও রাকিবুল হাসান।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিং করা বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের টপ অর্ডার ব্যাটাররা ভালো শুরু এনে দিতে পারেননি। তবে আব্দুল গাফফার সাকলাইনের কার্যকরী ব্যাটিং আর অধিনায়ক এস এম মেহরাবের দায়িত্বশীল ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং  সংগ্রহ পায় বাংলাদেশ। দুজনের ৫২ রানের জুটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৫৮ রান।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html