ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা


September 5, 2026 4:50 pm
Link Copied!


বিদায়ের সব দরজা বন্ধ। এখন সামনে শুধু মাঠে ফেরার পালা। বার্সেলোনা কিংবা আর্সেনাল; কোনও ক্লাবেই যাওয়া হয়নি হুলিয়ান আলভারেজের। ট্রান্সফার উইন্ডোর শেষ সময়ে তৈরি হওয়া নাটক পেছনে ফেলে আজ শনিবার রাতে অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে অ্যাতলেতিকো মাদ্রিদের স্কোয়াডে ফিরছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর কোচ দিয়েগো সিমিওনের চোখে সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহ আলভারেজের জন্য হতে পারে শিক্ষণীয় অভিজ্ঞতা।

গত সপ্তাহে বার্সেলোনায় যাওয়ার অনুমতি না দেওয়ার বিষয়টি জানার পর অসুস্থতার কারণ দেখিয়ে টানা দুই দিন অনুশীলনে ছিলেন না আলভারেজ। এরপর তার সামনে সম্ভাব্য গন্তব্য হিসেবে আর্সেনালের নাম উঠে আসে। কিন্তু ট্রান্সফার ডেডলাইনের আগে আলোচনায় সমঝোতা না হওয়ায় সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়।

২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড পরে আবার অনুশীলনে ফিরেছেন। গত সপ্তাহে সেভিয়ার বিপক্ষে অ্যাতলেতিকোর হারের দিন খেলেননি তিনি। তবে শনিবার বিলবাওয়ে অ্যাথলেতিক ক্লাবের বিপক্ষে লা লিগার ম্যাচে তাকে দলে রেখেছেন সিমিওনে।

সেই ম্যাচের আগে তিনি বলেছেন, ‘হুলিয়ান আলভারেজ স্কোয়াডে থাকবে। সে ভালো অনুশীলন করছে। আমরা তার কাছ থেকে সেরাটাই আশা করছি, যেমনটা তার সব সতীর্থের কাছ থেকেও করি।’

গত কয়েক দিনের ঘটনা নিয়ে পড়ে না থেকে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন এই আর্জেন্টাইন কোচ। তার কথায়, ‘আমার কাছে জীবন সুযোগে পরিপূর্ণ। আর এখন হুলিয়ানের সামনে একটি সুযোগ রয়েছে।’

সিমিওনের মতে, মানুষ অনেক সময় অন্যকে বিচার করতেই বেশি ব্যস্ত থাকে। সেখান থেকে বেরিয়ে এসে শেখার দিকে মনোযোগ দেওয়া জরুরি, ‘অনেক সময় আমরা আমাদের জীবন অন্যকে বিচার করতেই কাটিয়ে দিই। এটা কম করে আরও বেশি শেখার দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। আমি আশা করি, এই ঘটনা তার জন্য একটি শিক্ষণীয় অভিজ্ঞতা হয়েছে।’

২০২৪ সালে প্রায় ৮ কোটি ১০ লাখ পাউন্ডে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাতলেতিকো মাদ্রিদে যোগ দেন আলভারেজ। এরপর ক্লাবটির হয়ে ১০৭ ম্যাচে করেছেন ৪৯ গোল।

ব্যক্তিগত পরিসংখ্যানে দারুণ সফল হলেও অ্যাতলেতিকোর জার্সিতে এখনও প্রথম শিরোপার অপেক্ষায় আছেন এই আর্জেন্টাইন তারকা।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html