ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কিশোর কুমারের গান গেয়ে মোদির নৈশভোজ মাতালেন মালয়েশীয় প্রধানমন্ত্রী


September 13, 2026 8:10 pm
Link Copied!


রাজনৈতিক সম্মেলন মানেই সাধারণত আনুষ্ঠানিক বক্তব্য আর গুরুগম্ভীর আলোচনা। তবে ভারতের নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের নৈশভোজে সেই পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কিশোর কুমারের একটি গান গেয়ে উপস্থিত অতিথিদের চমকে দেন তিনি।

১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারতে গিয়ে নৈশভোজের অনুষ্ঠানে লাইভ পিয়ানোর সঙ্গে কিশোর কুমারের ১৯৬৫ সালের জনপ্রিয় গান ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত’ গানটি পরিবেশন করেন আনোয়ার। গানটি টিন দেবিয়ান সিনেমার, এর সুরকার এস ডি বর্মণ, গীতিকার মাজরুহ সুলতানপুরী।

নিজের পরিবেশনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। ক্যাপশনে তিনি লেখেন, ‘গুরু মিনতাক ইজিন ন্যায়ি কেজাপ ওকে!’ যার অর্থ—‘গুরু, একটু গান গাইতে পারি?’ ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের কাছ থেকে প্রশংসা পান তিনি। 

ভারতীয় গান ও সিনেমার প্রতি আনোয়ারের ভালোবাসা অবশ্য নতুন নয়। এর আগেও ভারতে সফরের সময় কিশোর কুমারের গানটি গেয়েছিলেন তিনি। ২০২৪ সালে দিল্লির একটি অনুষ্ঠানে গেয়েছিলেন মুকেশের জনপ্রিয় গান ‘দোস্ত দোস্ত না রহা’।

এবারের ব্রিকস সম্মেলনে বৈশ্বিক বিভিন্ন ইস্যু, অর্থনৈতিক সম্পর্ক ও বাণিজ্য নিয়ে আলোচনা হয়। ব্রিকসের অংশীদার দেশ হিসেবে সম্মেলনে অংশ নেয় মালয়েশিয়া। ভারত-মালয়েশিয়া বৈঠকে ডিজিটাল প্রযুক্তি ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈশ্বিক অবস্থানেরও প্রশংসা করেন আনোয়ার। তিনি সাংবাদিকদের বলেন, দেশে ফিরে যাওয়ার আগে অনেকেই তাকে মোদির প্রতি উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিতে বলেছেন।

সূত্র: এনডিটিভি 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html