ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী ব্যাংকের চলমান পরিস্থিতি নিয়ে গভর্নরের সঙ্গে জরুরি বৈঠক

UttorbongoBD
June 14, 2026 7:35 pm
Link Copied!


ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ব্যাংকটির শীর্ষ ব্যবস্থাপনা কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রবিবার (১৪ জুন) বিকাল ৪টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে ইসলামী ব্যাংকের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব)। এছাড়া প্রতিনিধি দলে দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) অংশ নিচ্ছেন।

সূত্র জানায়, প্রতিনিধিদল ব্যাংকের বর্তমান আর্থিক ও পরিচালনাগত পরিস্থিতি, গ্রাহকসেবা, তারল্য ব্যবস্থাপনা এবং সাম্প্রতিক বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে গভর্নরকে অবহিত করবেন। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় গৃহীত পদক্ষেপ ও ভবিষ্যৎ করণীয় বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় নগদ অর্থ উত্তোলন নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে এ বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ব্যাংকটির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সহায়তা ও নির্দেশনা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তারা বৈঠক শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে পারেন বলে জানা গেছে।





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html