ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ, আবেদন অনলাইনে  


October 13, 2026 2:05 pm
Link Copied!


বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এজেন্ট ব্যাংকিং বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ব্যাংক রিপ্রেজেন্টেটিভ’ পদে কর্মী নেবে। এ পদে আবেদন শুরু হয়েছে ১২ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদ ও যোগ্যতা

– প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
– পদের নাম: ব্যাংক রিপ্রেজেন্টেটিভ
– বিভাগ: এজেন্ট ব্যাংকিং
– পদসংখ্যা: নির্ধারিত নয়
– শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
– অভিজ্ঞতা: ছয় মাসের বেশি অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীদের ইংরেজিতে সাবলীল হতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা, অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারের সক্ষমতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। 

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা মাসিক ৩১ হাজার টাকা বেতন পাবেন। এটি পূর্ণকালীন চাকরি। কর্মস্থল অফিসভিত্তিক এবং দেশের যেকোনো স্থানে হতে পারে। এ ছাড়া ইস্টার্ন ব্যাংকের পিপল ম্যানেজমেন্ট পলিসি অনুযায়ী অন্যান্য প্রযোজ্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। 

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি ও নিয়োগের বিস্তারিত শর্ত জানতে এই লিংকে প্রবেশ করুন।

– আবেদন শুরুর তারিখ: ১২ অক্টোবর ২০২৬

– আবেদনের শেষ তারিখ: ২২ অক্টোবর ২০২৬

প্রতিষ্ঠানের ওয়েবসাইট: www.ebl.com.bd 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html