ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লিলকে ৩-০ গোলে উড়িয়ে দিলো আর্সেনাল


October 14, 2026 5:30 am
Link Copied!


উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের ব্যবধানে তিনটি গোল করে জয় নিশ্চিত করে স্বাগতিকেরা। 

ম্যাচের ৬৪ মিনিটে জুরিয়েন টিম্বারের গোলে এগিয়ে যায় আর্সেনাল। তিন মিনিট পর, ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এবেরেচি এজে। এরপর ৭১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা বুকায়ো সাকা গোল করলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় আর্সেনালের।

চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে এটি আর্সেনালের টানা দ্বিতীয় জয়। এর আগে প্রথম ম্যাচে নাপোলিকে ১-০ গোলে হারিয়েছিল দলটি। অন্যদিকে, লিল প্রথম ম্যাচে রিয়াল বেতিসের কাছে ৩-২ গোলে হেরেছিল।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html