ঢাকাThursday , 29 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি নিলামে, দাম উঠতে পারে কত?


October 15, 2026 8:20 pm
Link Copied!


বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উল্লাস। ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের কথা স্মরণ করলে সেই দৃশ্যই ভেসে উঠে। এবার সেই উদযাপনের সঙ্গে জড়িয়ে থাকা ফিফা বিশ্বকাপ ট্রফির একটি রেপ্লিকা উঠতে যাচ্ছে নিলামে। আগামী নভেম্বরে নিলামে বিক্রির জন্য তোলা হবে এটি।

রিচমন্ড অকশনস তাদের উদ্বোধনী ক্রীড়া স্মারক নিলামে ট্রফিটি প্রদর্শন করবে ২০২৬ সালের ৭ নভেম্বর। এটি বুয়েনস এইরেসের জাতীয় ঐতিহাসিক জাদুঘরেও প্রদর্শিত হয়েছিল। আর্জেন্টিনার ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের পর ছড়িয়ে পড়া সবচেয়ে আলোচিত ছবিগুলোর কয়েকটির সঙ্গেও জড়িয়ে আছে এই ট্রফি।

২০২২ সালের ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ৩-৩ গোলে। মেসি করেন দুটি গোল, আর ফ্রান্সের হয়ে হ্যাটট্রিক করেন কিলিয়ান এমবাপ্পে। শেষ পর্যন্ত গঞ্জালো মন্তিয়েলের সফল স্পটকিকে শিরোপা নিশ্চিত হয় আর্জেন্টিনার।

বিশ্বকাপ জয়ের পর উদযাপনের সময় গ্যালারি থেকে মাঠে আনা হয় ট্রফিটির রেপ্লিকা। প্রায় ৪৫ মিনিট ধরে আর্জেন্টিনার খেলোয়াড়দের হাতে হাতে ঘুরেছে সেটি। মেসিকে সেই ট্রফি উঁচিয়ে ধরতে ও তাতে চুমু খেতে দেখা যায়। তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ছবিগুলোর একটি হয়ে ওঠে সেই মুহূর্ত।

আর্জেন্টিনার শিরোপা জয়ের পর ইনস্টাগ্রামে একাধিক ছবি প্রকাশ করেছিলেন মেসি। সেসব ছবির মধ্যেও ছিল ট্রফির এই রেপ্লিকার ছবি। 

পোস্টটিতে ৭ কোটি ৪০ লাখের বেশি লাইক পড়েছিল, যা একপর্যায়ে ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্টে পরিণত হয়। ফলে ট্রফিটির গুরুত্ব আরও বেড়ে যায়।

ট্রফিটির সঙ্গে বিশ্বজয়ী দলের আরও একটি সংযোগ রয়েছে। উদযাপন শেষ হওয়ার আগেই দলের আট সদস্য এতে স্বাক্ষর করেছিলেন। নিলামের নথিপত্রে ট্রফিটির উৎস ও মালিকানার ইতিহাসের অংশ হিসেবে লাওতারো মার্তিনেজ, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ ও ফাইনালে আর্জেন্টিনার দ্বিতীয় গোল করা আনহেল দি মারিয়ার মতো খেলোয়াড়দের নাম উল্লেখ রয়েছে।

নিলামটি অনুষ্ঠিত হবে শনিবার, ৭ নভেম্বর, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনার গ্রিনভিলের ৫২৬ কঙ্গারি রোডে। 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html