ঢাকাFriday , 30 October 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নাঈমের ঘূর্ণিতে ওয়েস্ট ইন্ডিজের ধস, ২৭ রানের লিড বাংলাদেশের


October 30, 2026 1:30 pm
Link Copied!


নাঈম হাসানের দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ২৪৫ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন মধ্যাহ্নবিরতির পর ক্যারিবীয়রা শেষ চার উইকেট হারায় মাত্র ৩২ রানে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।

মধ্যাহ্নবিরতির পর দ্বিতীয় সেশনের শুরুতে জশুয়া বিশপ ও রোস্টন চেজ দ্রুত পাঁচটি বাউন্ডারি হাঁকান। তিন ওভারের কিছু বেশি সময়ের মধ্যে আসে এই রান। এ সময় শর্ট লেগে বিশপের ক্যাচ ফেলেন মুমিনুল হক। ক্যাচ ধরতে গিয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ে যান তিনি। পরে কনকাশন পরীক্ষা করার জন্য তাকে মাঠের বাইরে নেওয়া হয়।

এর দুই বল পরই বিশপকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। তার বল ব্যাটের নিচ দিয়ে চলে গেলে স্টাম্পিং করতে ভুল করেননি লিটন দাস।

এরপর শামার জোসেফকে ৪ রানে ক্যাচ আউট করে ফেরান নাঈম। নিজের পরের শিকারে পরিণত করেন জোমেল ওয়ারিকানকে। কিছুটা খাটো লেন্থের বলে পেছনে সরে খেলতে গিয়ে এলবিডব্লিউ হন তিনি। রানের খাতা খোলার আগেই ফেরেন ওয়ারিকান।

এরপর জেইডেন সিলসকেও মিড-অফে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান নাঈম। ফলে দ্রুতই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের শেষ দিকের ব্যাটিং লাইনআপ। ৪৩ রানে অপরাজিত থাকেন রোস্টন চেজ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html