ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান

UttorbongoBD
November 1, 2026 10:05 am
Link Copied!


২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এই কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর মধ্যে ৪২ শতাংশ শিক্ষার্থীই জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে।   

কলেজ সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, এ বছরের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৩১৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে পাস করেছেন প্রায় সবাই, যার পাসের হার ৯৯.৮৭ শতাংশ। আর সর্বমোট ১৩১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা মোট পরীক্ষার্থীর ৪২ শতাংশ।   

ফল বিশ্লেষণে দেখা গেছে, এবার কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৩১৩ জন শিক্ষার্থী। অর্থাৎ এই বোর্ডের সমান ফল করেছে কলেজটি। এদিকে সিলেট শিক্ষা বোর্ডে ১ হাজার ২০৫ জন এবং বরিশাল শিক্ষা বোর্ডে ৯৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। অর্থাৎ কলেজটি এই দুই বোর্ডের চেয়ে বেশি জিপিএ-৫ অর্জন করেছে। 

কলেজটির বিভাগভিত্তিক ফলাফল ও জিপিএ-৫ এর পরিসংখ্যান

প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—তিনটি বিভাগেই শিক্ষার্থীরা ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০৯৯ জন (ছাত্র ৮৭৫ জন, ছাত্রী ২২৪ জন) জিপিএ-৫ পেয়েছে।  ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট ১২৮ জন (ছাত্র ৫২ জন, ছাত্রী ৭৬ জন) জিপিএ-৫ অর্জন করেছে। মানবিক বিভাগ থেকে মোট ৮৪ জন (ছাত্র ৩৬ জন, ছাত্রী ৪৮ জন) জিপিএ-৫ পেয়েছে।   এই ক্যাটাগরিতে কলেজটির সামগ্রিক ফলাফলে মোট ৩৪৮ জন ছাত্রী এবং ৯৬৩ জন ছাত্র জিপিএ-৫ অর্জন করার গৌরব অর্জন করেছে।

এবারের এইচএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৩৫ হাজার ৯৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। বোর্ডভিত্তিক ফলে সর্বোচ্চ জিপিএ-৫ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডে এবার সর্বোচ্চ ১৬ হাজার ৭১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ জন। এ ছাড়া যশোর শিক্ষা বোর্ডে ৩ হাজার ২২৮ জন, দিনাজপুর শিক্ষা বোর্ডে ২ হাজার ৯৫৩ জন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২ হাজার ৯২৯ জন এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ২ হাজার ১৩৭ জন জিপিএ-৫ পেয়েছেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html