ঢাকাSunday , 1 November 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বার্সেলোনার আগে যে ক্লাবে খেলতেন মেসি, সেখানেই ফেরার গুঞ্জন


November 1, 2026 10:45 am
Link Copied!


আর্জেন্টিনায় ফেরার গুঞ্জন নতুন নয়। তবে এবার লিওনেল মেসিকে ঘিরে সেই আলোচনা আরও জোরালো হয়েছে। শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকাকে ফেরাতে নাকি জোর চেষ্টা চালাচ্ছে ক্লাবটি। রোজারিওর স্থানীয় সাংবাদিক গনসালো কালভিগিওনির দাবি, আগামী জানুয়ারিতেই মেসিকে দলে ভেড়ানোর স্বপ্ন দেখছে নিউয়েলস।

মেসির জন্মস্থান রোজারিও। ফুটবলে তার হাতেখড়িও এই শহরের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে। সেখান থেকেই ২০০০ সালের গ্রীষ্মে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমান তিনি। এরপর বিশ্ব ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করলেও নিউয়েলসের মূল দলের হয়ে কখনো খেলা হয়নি তার।

‘এস্তাদিও ৩ পোর কাদেনা ৩ রোজারিও’ অনুষ্ঠানে কালভিগিওনি বলেন, ‘মেসি এর আগে কখনো নিউয়েলস ওল্ড বয়েজে ফেরার এতটা কাছাকাছি ছিলেন না। ক্লাবটি আশা করছে, ২০২৭ সালের জানুয়ারিতেই তাকে চুক্তিবদ্ধ করতে পারবে।’

তবে এই সম্ভাব্য প্রত্যাবর্তনের পথে বড় বাধা মেসির বর্তমান চুক্তি। ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত। ফলে আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্লাব ছেড়ে আর্জেন্টিনায় ফেরা বাস্তবে কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

তবু মেসিকে ঘিরে নিউয়েলসের আগ্রহের খবর রোজারিওতে নতুন করে গুঞ্জন তৈরি করেছে। যে ক্লাবের বয়সভিত্তিক দলে ফুটবলের প্রথম পাঠ নিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা, ক্যারিয়ারের শেষ দিকে সেখানে ফিরবেন কি না- সেই প্রশ্নের উত্তর পেতে এখন অপেক্ষা করতে হবে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html