সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান বোয়েসেল-এর মাধ্যমে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচল সাপলাই চেইন (DHL SUPPLY CHAIN SDN. BHD)-এ দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দুটি ক্যাটাগরিতে মোট ১১২ জন কর্মী নেওয়া হবে।
যেসব পদে নিয়োগ
১. পদের নাম: অপারেশনস অ্যাসিস্ট্যান্ট (Operations Assistant)
মাসিক মূল বেতন: ১৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত
২. পদের নাম: টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স (Technical Skill Workers)
মাসিক মূল বেতন: ১৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত
আবেদনের লিংক: https://employee.oep.gov.bd/employee/registration
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য –
১. ন্যূনতম মাধ্যমিক (SSC) বা সমমান পাশ হতে হবে। তবে উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
২. অবশ্যই ইংরেজিতে পড়তে, লিখতে এবং যোগাযোগ করতে সক্ষম হতে হবে।
৩. মাইক্রোসফট এক্সেলসহ আবশ্যিকভাবে মৌলিক কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
৪. আবশ্যিকভাবে গাণিতিক দক্ষতা থাকতে হবে।
৫. প্রতিটি প্রার্থীকে অবশ্যই মনোযোগ ও প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়া কার্যকরভাবে কাজ সম্পন্ন করার সক্ষমতা থাকতে হবে।
৬. বহুজাতিক সংস্কৃতি ও কর্মপরিবেশে কাজ করতে সক্ষম হতে হবে।
৭. প্রয়োজনের নিরিখে কাজকে অগ্রাধিকার নির্ধারণে সক্ষম হতে হবে।
৮. ফর্কলিফট (Forklift), পাওয়ার প্যালেট ট্রাক (Power pallet truck) এবং রিচ ট্রাক (Reach truck) পরিচালনা ও ব্যবহারে দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
৯. ইংরেজিতে লিখিত ও মৌখিক নির্দেশাবলী অনুসরণ করতে দক্ষতার সাথে Multi Tasking-এ কাজ সম্পাদনে সক্ষম হতে হবে।
১০. প্রার্থীকে ওয়্যারহাউজে কাজ করার মতো শারীরিক সক্ষমতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ০১ থেকে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদের জন্য –
১. ন্যূনতম এইচএসসি/সমমান পাশ হতে হবে। তবে ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডসহ ভোকেশনাল/পলিটেকনিক/ স্নাতক ডিগ্রিধারীদেরকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
২. ওয়্যারহাউজের নেটওয়ার্ক ক্যাবলিংসহ র্যাকিং এবং আইটি ইকুইপমেন্ট (IT Equipment) সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
৩. কম্পিউটার জ্ঞানসম্পন্ন এবং Microsoft Excel-এ কাজে পারদর্শিতা সম্পূর্ণ বাধ্যতামূলক।
৪. ইংরেজিতে কথা বলা ও লেখার দক্ষতা থাকতে হবে এবং Standard Operating Procedure (SOP) পড়ে বোঝার ক্ষমতা থাকতে হবে।
চাকরির শর্তাবলি
১. প্রার্থীর বয়স ২২-৩৫ বছরের মধ্যে হতে হবে।
২. কর্মঘণ্টা দৈনিক ০৮ ঘণ্টা, সপ্তাহে ০৬ দিন।
৩. চাকরির চুক্তি ০৩ বছর ও নবায়নযোগ্য।
৪. ওভারটাইম কোম্পানির প্রয়োজনীয়তা ও মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য।
৫. নিয়োগকর্তা কর্তৃক থাকা, প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াতের ব্যবস্থা করা হবে।
৬. পাসপোর্টের মেয়াদ ন্যূনতম ১৮ মাস থেকে ২৪ মাস থাকতে হবে।
৭. বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে বিশেষ যোগ্যতা হিসেবে গণ্য হবে।
৮. সংশ্লিষ্ট কাজে দেশে বা দেশের বাইরে অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের সময় ও পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য তথ্যাদি বোয়েসেল-এর নির্ধারিত অনলাইন আবেদন লিংকে আগামী ৬ নভেম্বর সকাল ১০টা হতে ৮ নভেম্বর বিকাল ৪টার মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো।
অন্যান্য শর্তাবলি
অনলাইন আবেদন, চাকরির ইন্টারভিউ এবং চূড়ান্ত নির্বাচন কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা বহন করে না এবং কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
প্রয়োজনীয় কাগজপত্র
সাক্ষাৎকারের সময় যা অবশ্যই সঙ্গে আনতে হবে-
১. ০৪ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি (ব্যাকগ্রাউন্ড সাদা)
২. একাধিক পাসপোর্ট থাকলে সকল পাসপোর্টের রঙিন ফটোকপি
৩. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্রসমূহ
৪. জাতীয় পরিচয়পত্র (NID)
৫. হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV), যেখানে প্রার্থীর কম্পিউটার লিটারেসি (বিশেষ করে MS Excel), গাণিতিক দক্ষতা, ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস এবং পূর্বের কোনো ওভারসিজ বা ওয়্যারহাউজ অভিজ্ঞতা থাকলে তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।
সতর্কীকরণ: কর্মী নিয়োগ ও নির্বাচন পরীক্ষা নিয়োগকর্তা বা তার প্রতিনিধি কর্তৃক সম্পন্ন করা হয়। কর্মী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত। নির্বাচিত কর্মীকে কোন পর্যায়ে কোন অর্থ ব্যয় করতে হবে না, বিধায় এ সংক্রান্ত কোনও প্রকার অর্থ লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।