ঢাকাMonday , 22 June 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

কঙ্গোর সমর্থনে পুরো ম্যাচ মূর্তির মতো দাঁড়িয়ে থাকবেন যিনি, কে এই লুমুম্বা ভেয়া


June 17, 2026 10:30 pm
Link Copied!


দীর্ঘ ৫২ বছরের খরা কাটিয়ে অবশেষে ফুটবল বিশ্বকাপ মঞ্চে খেলতে নেমেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। বুধবার (১৭ জুন) শক্তিশালী পর্তুগালের মুখোমুখি হবে দলটি।  

তবে দলটির এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের দিনে ফুটবলবিশ্ব পরিচিত হতে যাচ্ছে কঙ্গো ফুটবল দলের সবচেয়ে বিখ্যাত এবং অদ্ভুত এক সমর্থকের সঙ্গে, যার নাম লুমুম্বা ভেয়া। 

আপনি হয়তো তার আসল নাম জানেন না, কিন্তু সাম্প্রতিক সময়ে ডিআর কঙ্গোর কোনও আন্তর্জাতিক ম্যাচ যদি দেখে থাকেন, তবে এই মানুষটিকে আপনার চেনার কথা। লুমুম্বা ভেয়া, যার আসল নাম মিশেল এনকুকা এমবোলাদিঙ্গা, গ্যালারিতে খেলা দেখার সময় এক অভিনব ও অবিশ্বাস্য কাণ্ড করেন। রেফারির প্রথম বাঁশি থেকে শেষ বাঁশি পর্যন্ত— পুরো ৯০ মিনিট তিনি গ্যালারিতে এক হাত ওপরে তুলে একদম মূর্তির মতো নিথর, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন! গত শীতকালে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনসে (এএফসিওএন) তার এই মূর্তির মতো দাঁড়িয়ে থাকার দৃশ্যটি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালে রূপ নেয়। 

জাতীয় বীরের বেশে গ্যালারিতে 

লুমুম্বা ভেয়া কেবল তার এই নড়াচড়াহীন শারীরিক ভঙ্গির জন্যই অনন্য নন, বরং তার পোশাক ও স্টাইলও ভীষণ অর্থবহ। তিনি মূলত ডিআর কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী এবং মহান স্বাধীনতা সংগ্রামী প্যাট্রিস লুমুম্বার মতো পোশাক ও চশমা পরে গ্যালারিতে আসেন। ১৯৬০ সালে বেলজিয়ামের কাছ থেকে কঙ্গোকে স্বাধীন করতে নেতৃত্ব দিয়েছিলেন প্যাট্রিস লুমুম্বা, যার মাত্র এক বছর পরেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

ডিআর কঙ্গোতে লুমুম্বাকে এক বীরের মর্যাদায় দেখা হয়। উল্লেখ্য, ১৯৭৪ সালে কঙ্গো যখন এর আগে প্রথম ও শেষবারের মতো বিশ্বকাপে খেলেছিল, তখন দেশটিকে ‘জাইরে’ নামে ডাকা হতো। 

ভিসা জটিলতা ও খোদ প্রেসিডেন্টের হস্তক্ষেপ 

এবারের বিশ্বকাপে কোয়ালিফাই করতে কঙ্গোকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। গত মার্চ মাসে মেক্সিকোতে অনুষ্ঠিত ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফে জ্যামাইকাকে হারিয়ে বিশ্বকাপের টিকিট কাটে তারা। কিন্তু মেক্সিকো সরকারের পক্ষ থেকে ভিসা প্রত্যাখ্যান করায় মিশেল এমবোলাদিঙ্গা সেই ঐতিহাসিক ম্যাচটি মাঠে বসে দেখতে পারেননি।

প্রিয় দলের এই ‘সুপার ফ্যান’ যেন মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মূল বিশ্বকাপে যেতে পারেন, সেজন্য এবার নড়েচড়ে বসে কঙ্গোর স্বয়ং রাষ্ট্রীয় নেতৃত্ব। বিষয়টি দেশের প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেডির কান পর্যন্ত পৌঁছায়। ফুটবলপ্রেমী প্রেসিডেন্ট নিজেই উদ্যোগী হয়ে এমবোলাদিঙ্গাকে কঙ্গো ফুটবল দলের অফিশিয়াল ভ্রমণ প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত করে দেন, যার ফলে খুব সহজেই আমেরিকার ভিসা পেয়ে যান তিনি।

আজ গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের মুখোমুখি হয়ে মাঠে কঠিন পরীক্ষার মুখে কঙ্গো দল। তবে মাঠের ফুটবলাররা গ্যালারির এই লুমুম্বা ভেয়ার কাছ থেকে এক অদ্ভুত মানসিক শক্তি পেতে পারেন। 

কঙ্গোর ফুটবল ভক্তদের মুখে এখন একটাই কথা— একজন মানুষ যদি দেশের ভালোবাসায় পুরো ৯০ মিনিট গ্যালারিতে মূর্তির মতো ঠায় দাঁড়িয়ে থাকতে পারেন, তবে মাঠে নেমে ১১ জন ফুটবলার কেন ক্রিস্টিয়ানো রোনালদোকে হারাতে পারবেন না! 

সূত্র: ইউএসএ টুডে  





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html