ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নেইমার জিজ্ঞেস করলেন ‘আমাকে মিস করছেন?’ 

UttorbongoBD
June 18, 2026 2:15 pm
Link Copied!


ডান পায়ের চোট কাটিয়ে দীর্ঘ এক মাস পর অবশেষে জাতীয় দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। তবে অনুশীলনে ঘাম ঝরালেও এখনই মাঠে নামা হচ্ছে না এই ১০ নম্বর জার্সিধারীর। পুরোপুরি ফিটনেস ফিরে না পাওয়ায় হাইতির বিপক্ষে আসন্ন ম্যাচে তাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ। 

সান্তোসের বিপক্ষে ম্যাচে ডান পায়ের কাফে চোট পেয়েছিলেন নেইমার, যার বয়স এই বুধবারে ঠিক এক মাস পূর্ণ হলো। চোটের কারণে গত সোমবারও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হওয়ায় দলের অনুশীলন মিস করেছিলেন তিনি। 

তবে মঙ্গলবার বিশ্বকাপের জন্য জাতীয় দলে রিপোর্টিংয়ের পর প্রথমবারের মতো মাঠে নামেন তিনি। এটিই ছিল চোটের পর দলের সঙ্গে পুনরায় একত্রিত হয়ে তার প্রথম ঘাম ঝরানো। গত মঙ্গলবার একা অনুশীলনের পর বুধবারও তিনি আরও অনুশীলন করেছেন।

অনুশীলনের প্রথম ১০ মিনিট দলের সাথে থাকার পর নেইমার আলাদাভাবে শারীরিক কসরত করেন। মাঠে প্রবেশের সময় চিলড মুডে থাকা এই তারকা সাংবাদিকদের সঙ্গে রসিকতা করে জিজ্ঞেস করেন, ‘আমাকে মিস করছেন?’  

মাঠে তার উপস্থিতি ব্রাজিল শিবিরে আশা জাগালেও কোচিং স্টাফরা কোনও তাড়াহুড়ো করতে চান না। নেইমার যাতে শতভাগ সেরা উপায়ে সেরে উঠতে পারেন, সেজন্য তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

ব্রাজিল দলের এই হাই-ভোল্টেজ অনুশীলনে প্রেস বা সাংবাদিকদের কেবল প্রথম ১৫ মিনিট প্রবেশের অনুমতি ছিল। আর এই অল্প সময়ের মধ্যেই দলের রণকৌশল নিয়ে ইঙ্গিত দিয়েছেন সেলেসাওদের হেড কোচ কার্লোস আনচেলত্তি। 

অনুশীলনে আনচেলত্তি মূলত কৌশল নিয়ে কাজ করেন এবং আক্রমণাত্মক ৪-২-৪ ফর্মেশনের স্পষ্ট ইঙ্গিত দেন। অনুশীলনের সময় মাঠে প্রথম একাদশের দলটিকে যেভাবে সাজানো হয়েছিল— রক্ষণভাগে দানিলো (পরবর্তীতে এডারসন), মার্কিনহোস, লিও পেরেইরা এবং দগলাস সান্তোস। মিডফিল্ডে ফাবিনহো এবং ব্রুনো গিমারেস এবং আক্রমণভাগে মার্তিনেল্লি, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো এবং লুইজ হেনরিককে নিয়ে। 

নেইমারকে ছাড়া আনচেলত্তির এই নতুন ৪-২-৪ ফর্মেশন হাইতির বিপক্ষে কেমন সাড়া ফেলে, এখন সেটাই দেখার বিষয়। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html