ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে নেমে ভোজিনিয়ার মায়ের শুভেচ্ছা

UttorbongoBD
June 20, 2026 11:45 pm
Link Copied!


অনেক কিছুর পর অবশেষে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভজিনিয়ার মা আনা কান্দিদা ইভোরা। উরুগুয়ের বিপক্ষে ছেলের দল কেপ ভার্দের ম্যাচটি গ্যালারিতে বসে সরাসরি দেখবেন তিনি। তার আগেই মায়ামিতে পা রেখে ছেলের জন্য জানিয়েছেন শুভকামনা।

বিশ্বকাপের পা রেখেই ৪০ বছর বয়সী ভোজিনিয়ার অবিশ্বাস্য পারফরম্যান্সেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে নবাগত কেপ ভার্দ। দারুণ কিছু সেভ করে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিয়েছিলেন তিনি। সেদিন অশ্রুসিক্ত চোখে আক্ষেপ করে বলেছিলেন, ভিসার উচ্চ খরচের কারণে মাকে যুক্তরাষ্ট্রে আনতে পারেননি তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা নীতির কারণে দেশটিতে ভ্রমণ করতে বেশ কয়েকটি দেশের ভ্রমণকারীদের ১৫ হাজার ডলার বন্ড দিতে হয়। সেই তালিকায় আছে কেপ ভার্দও। তবে যারা টিকেট কেটে বিশ্বকাপ দেখতে আসবেন, তাদের জন্য এখন এই নিয়মে শিথিলতা আনা হয়েছে।

ভজিনিয়ার সেই আকুতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ভজিনিয়ার মাকে যুক্তরাষ্ট্রে আনার প্রক্রিয়া শুরু করার কথা জানায় দেশটির পররাষ্ট্র দপ্তর। আর বৃহস্পতিবার ইভোরাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনুমতি দেয়।

ভিসা পেয়ে কেপ ভার্দের রাজধানী প্রাইয়া থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পরদিন রওয়ানা দেন ইভোরা। পরে শুক্রবার স্থানীয় সময় বিকাল ৩টা ৫৩ মিনিটে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। গোলাপি রঙের জামা পরা ইভোরা মুখে হাসি নিয়ে বের হয়ে আসেন এবং ফিফার অ্যাক্রিডিটেশন কার্ডধারী কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান।

অপেক্ষারত সাংবাদিকদের একটি ছোট দল পেরিয়ে লিফটের দিকে এগিয়ে যাওয়ার সময় ইভোরা বলেন, ‘আমি তার (ভোজিনিয়া) জন্য শুভকামনা জানাচ্ছি এবং আশা করি ম্যাচটি ভালো হবে।’

মায়ের ভিসা পাওয়ার খবরটি শুনে খুশি হওয়ার কথা বলেছিলেন ভজিনিয়া। এবার মাকে পাশে পেলে খুশি বেড়ে হবে বহুগুণ, তা বলেই দেওয়া যায়। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html