ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটি-বান্দরবান সড়কে ধসে পড়লো সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন


July 11, 2026 9:35 pm
Link Copied!


টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রাঙামাটি-বান্দরবান সড়কের একটি সেতু ধসে পড়েছে। এতে দুই জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গেছে। দুই পাশে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।

সড়ক বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত থেকে ওই এলাকায় পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোত ছিল। ওই স্রোতে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া খালের ওপর নির্মিত ৩০ ফুটের সেতুটি শনিবার ভোররাতে ভেঙে পড়ে। এতে দুই জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সেখানকার একটি রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যায়। একপর্যায়ে রাতের কোনও একসময়ে পানির তোড়ে সেতুটির একটি অংশ ধসে পড়ে। সেতু ভেঙে যাওয়ায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষরা চরম বিপাকে পড়েছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত যাতায়াত স্বাভাবিক হয়নি।

এ বিষয়ে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, বান্দরবান থেকে যাওয়ার পথে বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়ক ও সেতু পানিতে ডুবে থাকার কারণে আমাদের টিম এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পানি কমলে দ্রুত বেইলি সেতু সংযোগ দিয়ে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম বিভাগীয় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহে আরেফীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেতুটি ভেঙে যাওয়ায় রাঙ্গুনিয়া এবং পার্বত্য জেলা রাঙামাটিসহ অন্যান্য জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html