ঢাকাWednesday , 22 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক ওচোয়ার অবসর


July 22, 2026 3:05 pm
Link Copied!


মেক্সিকোর ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া পেশাদার ফুটবলকে বিদায় বলেছেন। ২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে মঙ্গলবার অবসরের ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী এই কিংবদন্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় গ্লাভস তুলে রাখার কথা জানান তিনি।

গত সপ্তাহেই ৪১ বছরে পা রাখা ওচোয়া ২০২৬ বিশ্বকাপে আগেই জানিয়েছিলেন, এটিই হবে তার শেষ টুর্নামেন্ট। এরপরও নতুন কোনো ক্লাবে যোগ দিয়ে ক্যারিয়ার আরও কিছুদিন চালিয়ে যাওয়ার গুঞ্জন ছিল। তবে মঙ্গলবার সেই সব জল্পনার অবসান ঘটিয়ে অবসরের ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন: অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’

সামাজিক যোগাযোগমাধ্যমে ওচোয়া লিখেছেন, ‘আমি আমার সর্বস্ব উজাড় করে দিয়েছি। ক্লাব ও জাতীয় দলের জন্য মাঠে সবকিছু রেখে এসেছি। আজ আমি আমার গ্লাভস তুলে রাখছি।’*

গোলরক্ষকের দায়িত্বের কঠিন বাস্তবতাও তুলে ধরেন তিনি, ‘গোলরক্ষক হওয়া মানে, এমনও হতে পারে ৯০ মিনিট অপেক্ষা করতে হবে একটি মাত্র মুহূর্তের জন্য, যখন সবকিছু আপনার ওপর নির্ভর করবে। আর সেই মুহূর্ত এলে এক সেকেন্ডও দ্বিধা করার সুযোগ নেই।’

ওচোয়ার নাম জড়িয়ে আছে বিশ্বকাপের অনন্য এক কীর্তির সঙ্গে। তিনি মেক্সিকোর হয়ে ছয়টি বিশ্বকাপ খেলা দলে জায়গা পেয়েছেন। এই রেকর্ড রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিরও।

যদিও ছয়টি বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও তিনটি আসরে—২০১৪ ব্রাজিল, ২০১৮ রাশিয়া ও ২০২২ কাতার বিশ্বকাপে—মেক্সিকোর প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন তিনি।

 





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html