ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রস্তুতি ম্যাচ না থাকাতেই জিম্বাবুয়েতে ব্যাটিং ব্যর্থতা!


July 22, 2026 5:50 pm
Link Copied!


বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল মনে করেন, জিম্বাবুয়ে সফরের আগে কোনো প্রস্তুতি ম্যাচ না থাকায় সেখানকার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারেননি ব্যাটাররা। আর সেটিই বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের অন্যতম প্রধান কারণ হয়ে দেখা দিয়েছে।

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজেও ব্যাটিং ব্যর্থতার কারণে সিরিজ হারতে হয় বাংলাদেশকে। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে আজ বাংলাদেশে ফিরেছে টাইগাররা। দেশে ফেরার পর বিমানবন্দরে আশরাফুল বলেছেন, ‘ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কারণে এখন আন্তর্জাতিক সিরিজের আগে আর প্রস্তুতি ম্যাচ হয় না। আগে তিন দিনের বা এক দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ থাকতো, এতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হতো। এখন গিয়েই সরাসরি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হয়।’

আরও পড়ুন: জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের

তারপরই তিনি যোগ করে বলেন, ‘টেস্ট ও ওয়ানডে দুই দলই আগেভাগে জিম্বাবুয়েতে পৌঁছেছিল। কিন্তু কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। যদি এমন ম্যাচ খেলার সুযোগ পেতাম, তাহলে আমার বিশ্বাস ফল আমাদের পক্ষে আসতে পারতো।’

অস্ট্রেলিয়া সফরের আগে ইতিবাচক দিকও দেখছেন আশরাফুল। তার মতে, এই অভিজ্ঞতা সামনে অস্ট্রেলিয়া সফরে কাজে দেবে, ‘টেস্টে আমরা ভালো করতে পারিনি। তবে তৃতীয় ওয়ানডেতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছিলাম। আমার বিশ্বাস, ২০২৭ বিশ্বকাপ সামনে রেখে আমরা এভাবেই আরও ভালো প্রস্তুতি নিতে পারবো। এই সফরটি অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির দিক থেকেও গুরুত্বপূর্ণ।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html