ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ফের মানচিনিতে ভরসা ইতালির


July 28, 2026 10:45 pm
Link Copied!


দ্বিতীয় দফায় ইতালি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন রবের্তো মানচিনি। মঙ্গলবার (২৮ জুলাই) তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)।

টানা তিনটি বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতার দায় নিয়ে জেনারো গাত্তুসো পদত্যাগ করার পর প্রায় তিন মাস ধরে শূন্য ছিল ইতালির কোচের পদ। অবশেষে সেই শূন্যতা পূরণ করতে আবারও মানচিনির ওপর আস্থা রাখল ফেডারেশন।

এর আগে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইতালির দায়িত্বে ছিলেন মানচিনি। তার অধীনেই ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল আজ্জুরিরা।

এফআইজিসির সভাপতি জিওভান্নি মালাগো বলেন, ‘আজ আমরা নতুন প্রধান কোচ এবং নতুন টেকনিক্যাল ডিরেক্টর পেয়েছি।’

এদিকে ইতালির নতুন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ কোচ ক্লদিও রানিয়েরি।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html