ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জার্মান কোচ আবারও ঢাকায়, স্বপ্ন এবার আরও বড়


July 31, 2026 11:05 am
Link Copied!


বাংলাদেশ জাতীয় হকি দলের প্রধান কোচ হিসেবে আবারও পিটার গেরহার্ড মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছেছেন। বাংলাদেশ হকির মান উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে দলের সাম্প্রতিক পারফরম্যান্স আরও শক্তিশালী করার লক্ষ্যে এই অভিজ্ঞ জার্মান কোচকে আনা হয়েছে।

এশিয়ান গেমসের ক্যাম্পে থাকা খেলোয়াড়দের নিয়ে খুব দ্রুত কাজ শুরু করবেন পিটার। ঢাকায় পৌঁছে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমার মতে, গত টুর্নামেন্টগুলোতে হকি দল যে ফল পেয়েছে, তার চেয়ে তারা অনেক বেশি ভালো দল। আমাদের এই পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে এবং আমরা সেটা নিয়েই কাজ করব।’

আগামী দিনের চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সুফলের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আগামী সপ্তাহগুলোতে খেলোয়াড়দের অনেক কঠিন সময় পার করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে; তবে শেষে তারা এর সুফল ভোগ করতে পারবে।’

বাংলাদেশ হকির সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করে এবং হকি ফেডারেশনের কর্মকর্তাদের প্রতি শুভকামনা জানিয়ে এই জার্মান কোচ বলেন, ‘আমি প্রিন্সকে (আরিফুল হক প্রিন্স) অনেক লম্বা সময় ধরে চিনি, আর ইশতিয়াক (নতুন সাধারণ সম্পাদক) হলো সাদেকের ছেলে। আমি আশা করি এই দুজন খুব ভালো মানুষ এবং দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবেন।’

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন মেয়াদে বাংলাদেশ হকি দলের কোচের দায়িত্ব পালন করেছেন জার্মানির এই অভিজ্ঞ কোচ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html