ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

কোনও কিছু পাওয়ার জন্য সংগীত করা যাবে না: জেমস


September 5, 2026 3:35 pm
Link Copied!


কোনও কিছু পাওয়ার জন্য মিউজিক বা সংগীত করা যাবে না। এর বাইরে কোনও কিছু চাওয়ার থাকলে এখনই মিউজিক বন্ধ করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ‘নগরবাউল’ জেমস।

৬ সেপ্টেম্বর সুইডেনের প্রবাসীদের গান শোনাবেন এই ব্যান্ড তারকা। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগীত নিয়ে কথা বলেন তিনি।

জেমস জানান, গান করতে হবে ভালোবেসে, নিজের আবেগ ও প্যাশন থেকে।

তিনি আরও বলেন, ‘কোনো কিছু পাওয়ার জন্য সংগীত করার কোনও মানে হয় না। একদম প্যাশন থেকে, নেশা থেকে গান করতে হবে। মিউজিক করতে হবে নিজের প্রশান্তির জন্য। এর মাধ্যমে যদি কিছু অর্জন হয়, সেটা ভিন্ন কথা। আজ যদি আমি কোনও কিছু নাও পেতাম, তাহলেও গানই করে যেতাম।’

আগামী ২২ সেপ্টেম্বর দেশে ফেরার কথা জেমস ও তার দলের।

আশির দশকের শুরুর দিকে চট্টগ্রামে ফিলিংস ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতে পথচলা শুরু জেমসের। ১৯৮৭ সালে প্রকাশ হয় ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। সেই থেকে সুরের জাদুতে মাত করে রেখেছেন কয়েকটি প্রজন্মকে।

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গ উঠতেই জেমসের স্বভাবসুলভ উত্তর, ‘যখনই মঞ্চে দাঁড়াই, মনে হয় সবাই আগেরই শ্রোতা। এর মধ্যে যে সময় বয়ে যাচ্ছে, জেনারেশন চেঞ্জ হচ্ছে—এটা খেয়ালই করিনি। এখন মনে হয় অনেকগুলো জেনারেশনকে হয়তো গান শোনাতে পারছি।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html